অভিনয়কে ক্যারিয়ার হিসেবে বেছে না নিয়েও ইতোপূর্বেই অভিনেতা বাবা আর মাধবনকে গর্বিত করেছেন মাত্র ১৬ বছর বয়সী সাঁতারু পুত্র বেদান্ত। এবার ৪৮তম জুনিয়ার ন্যাশনাল অ্যাকুাটিক চাম্পিয়ানশিপে রেকর্ড ভেঙে আরও একবার বাবার মুখ উজ্জ্বল করলেন বেদান্ত।
রবিবার টুইটারে ১৫০০ মিটারের ফ্রি স্টাইলে বেদান্ত স্বর্ণ জেতার জন্য যে দুর্দান্ত সাঁতার কেটেছে তার একটি ভিডিও শেয়ার করেছেন মাধবন।
ভিডিওটিতে দেখা গেছে, সাঁতার কাটছে বেদান্ত আর পিছনে সঞ্চালক বলছেন, “প্রায় ১৬ মিনিটে তিনি ৭৮০ মিটার অদ্বৈত গতিতে রেকর্ড ভেঙেছেন। আমি আশা করিনি সে এটা করবে কিন্তু সে তার গতি সুন্দরভাবে তুলে নিয়েছে। বেদান্তের আর্ম অ্যাকশন এবং কিক ‘শক্তিশালী হয়ে উঠেছে’। আমি কখনই ভাবিনি সে রেকর্ডের জন্য চেষ্টা করবে”
সেই ভিডিওটি শেয়ার করে মাধবন ক্যাপশনে লিখলেন, ‘কখনও বলবেন না। ১৫০০ মিটারে ফ্রি স্টাইলে ন্যাশনাল জুনিয়ার রেকর্ড ভাঙল।’
অভিনেতার সেই পোস্টে ইতোমধ্যেই ভালোবাসা জানিয়েছেন অনুরাগীরা। একজন অনুরাগী লিখেছেন, ‘সেই বাবা-মায়েরা খুব সৌভাগ্যবান হয় যারা পরিচিতি পায় নিজের সন্তানের কারণে। আপনিও তাদের মধ্যে একজন। আমি আপনাকে খুব পছন্দ করি।’
আরেক ব্যক্তি লিখেছেন, ‘আপনাদের অনেক শুভেচ্ছা। একজন বাবা হিসেবে হয়তো ছেলের এই সাফল্য আপনাকে গর্বিত করেছে। আমার বিশ্বাস বেদান্তকে নিয়ে একদিন গোটা ভারত এভাবেই গর্ব করবে।’
এর আগে গেল এপ্রিলে কোপেনহেগেনের দানিশ ওপেনে ৮০০ মিটার ফ্রি স্টাইলে স্বর্ণ জিতেছিলেন বেদান্ত। এছাড়াও আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে একাধিক পদক পেয়েছে সে। পাশাপাশি ২০২৬ সালের অলিম্পিকে ভারতের হয়ে খেলার প্রস্তুতি নিচ্ছে বেদান্ত। –ইন্ডিয়ান এক্সপ্রেস









