চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোয়াব নেতৃত্বে বর্তমান ক্রিকেটারদের চান তামিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:16 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
তামিম ইকবাল কোয়াব নেতৃত্বে বর্তমান ক্রিকেটারদের পক্ষে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নির্বাচন হয়ে গেল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবির একডেমি ভবনে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। তার আগে ভোট দিতে এসে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল জানালেন, কমিটির নেতৃত্বে বর্তমান ক্রিকেটার চান।

ভোট দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তামিম। বলেন, ‘আমার কাছে মনে হয়, কোয়াবের ৯৫ শতাংশ কাজই কিন্তু বর্তমান ক্রিকেটারদের। ধরেন কেউ যদি, পেমেন্টের কোন ইস্যু হয়, কোন খেলোয়াড়ের সুযোগ-সুবিধার ইস্যু হয়, এগুলো কিন্তু হবে বর্তমান ক্রিকেটারদের নিয়ে। বর্তমান ক্রিকেটারদের মধ্যে যদি দাঁড়ায় (কোয়াব নির্বাচনে) তাহলে এটা সবচেয়ে ভালো হবে। কারণ ওদের সুযোগ-সুবিধা নিয়ে কী হচ্ছে, সেটা ওদের চেয়ে কেউ ভালো বলতে পারবে না।’

কোয়াবে সাবেক ক্রিকেটারদেরও গুরুত্ব আছে, মানছেন তামিম। তবে কমিটিতে বর্তমান ক্রিকেটার বাদ থেকে যাচ্ছেন। বলেছেন, ‘সাবেক ক্রিকেটাররাও একইভাবে গুরুত্বপূর্ণ, যারা আগে ক্রিকেট খেলেছেন তাদের কন্ট্রিবিউশনও সমানভাবে গুরুত্বপূর্ণ। তবে এই সংগঠনের ৯৫ শতাংশ কাজ বর্তমান ক্রিকেটারদের নিয়ে। সুতারং ওদের মধ্যে থেকে যদি প্রেসিডেন্ট হয়, কমিটি হয়, তাহলে আমি এটাকে খুবই ভালোভাবে দেখবো।’

তামিমের আশা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেন সবকিছু ঠিকভাবে করে। তাতে খুব বেশি কাজ করতে হবে না কোয়াবের। বললেন, ‘আমার তো মনে হয় ওদের কোন কাজই না থাকুক। যদি বোর্ড খেলোয়াড়দের দেখাশোনা করে, তাদের টাকাপয়সা সবদিক থেকে যদি দেখে রাখে, তাদের তো কাজ করা উচিৎ না। কী নিয়ে অভিযোগ করবে? ওদের চেয়ে বোর্ডের বেশি দায়িত্ব, ওদের সবধরনের সুবিধা দেয়া হোক। যেটা ওদের অধিকার, যেটা ওদের যোগ্য। ক্রিকেট বোর্ড সব ঠিকভাবে করলে তো কোয়াবের অভিযোগই করার থাকবে না। আমি আশা করব কোয়াবের তরফ থেকে কোন অভিযোগ থাকবে না।’

মোট ১১টি পদের নির্বাচন হলেও মূলত লড়াইটা কেবল সভাপতি পদে। বাকি ১০ পদে একজন করে প্রার্থী মনোনয়ন তুলেছেন। তাতে কোন লড়াই ছাড়াই তারা নির্বাচিত হচ্ছেন। সভাপতি পদের জন্য লড়েছেন সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ ও বর্তমান ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। ভোটার হিসেবে মোট ২১৫ জন নিবন্ধন করেছেন।

একক প্রার্থী হিসেবে নির্বাচিত হতে চলেছেন- শাহরিয়ার হোসেন বিদ্যুৎ (সিনিয়র সহ-সভাপতি), নুরুল হাসান সোহান (সহ-সভাপতি)। আট সদস্য- নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।

Tags: কোয়াবতামিম ইকবালবিসিবিলিড স্পোর্টস
Previous Post

কাজাখস্তানের বিপক্ষে জিতে ছয়ে আছে বাংলাদেশ

Next Post

রাজসাক্ষী মামুনের জেরা শেষ, হাসিনার মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৮ সেপ্টেম্বর

Next Post
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বোর্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজসাক্ষী মামুনের জেরা শেষ, হাসিনার মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৮ সেপ্টেম্বর

নির্বাচনী অনুষ্ঠানে কোয়াব সভাপতি মিঠুনের শুভেচ্ছা ও সমর্থন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপুল ভোটে জিতে কোয়াব সভাপতি মিঠুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT