চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা সংস্কার আন্দোলন: চার মন্ত্রী-প্রতিমন্ত্রীকে নিয়ে ওবায়দুল কাদেরের রুদ্ধদ্বার বৈঠক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:20 অপরাহ্ন 08, জুলাই 2024
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
বৃহত্তর জনসমাগমের মধ্যে ওবায়দুল কাদেরের বৈঠক চলাকালে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা সংস্কার ও শিক্ষকদের সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচিতে অন্তর্ভুক্তির প্রতিবাদে চলমান আন্দোলনের মাঝে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চার মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

উপস্থিত ছিলেন: আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন্নাহার চাপা ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

রুদ্ধদ্বার বৈঠকে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের ৷ সংবাদ সম্মেলনে আগে থেকেই উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সংবাদ সম্মেলন শেষে ওবায়দুল কাদের তার দপ্তরে গেলে তারা দু’জনও তার সঙ্গে যুক্ত হন। বেলা ১টা ৩২ মিনিটে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন আইনমন্ত্রী আনিসুল হক। একই সময়ে আসেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন্নাহার চাপা। তারা দুইজনও যোগ দেন বৈঠকে। এ সময় দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াও উপস্থিত ছিলেন। বৈঠকটি দুপুর ২টা ১২ মিনিটে শেষ হয়।

জানা গেছে: বৈঠকটি পূর্ব নির্ধারিত ছিলো না। হঠাৎই মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ডেকে নেওয়া হয়। বৈঠকে শিক্ষার্থীদের চলমান কোটা আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। আন্দোলনের গতি-প্রকৃতি পর্যবেক্ষণ ও আইনগত দিক নিয়ে আলোচনা ও করণীয় নিয়েও আলোচনা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

এর আগে সংবাদ  সম্মেলনে ওবায়দুল কাদের বলেন: এই কোটা আন্দোলনে রাজনীতির উপাদান যুক্ত হয়ে গেছে। আমাদের ডিভাইসিভ পলিটিক্স পোলারাইজড পলিটিক্স এখানে যুক্ত হয়ে গেছে। কারণ বিএনপি প্রকাশ্যে এবং তাদের সমমনারা এই কোটা আন্দোলনের ওপর ভর করেছে। তারা সাপোর্ট করেছে প্রকাশ্যেই।

তিনি আরও বলেন: সাপোর্ট করা মানেই তারা এর মধ্যে অংশগ্রহণও করেছে। কাজেই এটা এখন পোলারাইজড পলিটিক্সের ধারার মধ্যেই পড়ে গেছে। এটার পলিটিক্যাল কালার নতুন করে বলার আর অপেক্ষা রাখে না।

যোগ করেন: এখানে কারা কারা যুক্ত আছে, কোনো ষড়যন্ত্রের অংশ কিনা সেটা যে আন্দোলনের গতিধারা এর মধ্যেই বোঝা যাবে। এই গতিধারায় সব কিছুই সময়ের পরিবর্তনে পরিস্কার হয়ে যাবে। কোনো কিছুই হাইড করা সম্ভব হবে না। সেটা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কারের এক দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আজও রাজধানী ঢাকাসহ সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

এদিকে সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ বাতিল দাবিতে অষ্টম দিনের মতো চলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলন। এই আন্দোলন একযোগে পালন করছে ৩৯টি বিশ্ববিদ্যালয়, এতে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলো।

সোমবার সকাল ৯টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয় শিক্ষকদের কর্মসূচি। প্রসাশনিক ভবন থেকে মিছিল বের করেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলা ভবনে গিয়ে শেষ হয়। দুপুর ১২টা থেকে ১ টা পর্যন্ত কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

Tags: ‘প্রত্যয় স্কিমওবায়দুল কাদেরকোটা সংস্কার আন্দোলন
Previous Post

ইংল্যান্ড-নেদারল্যান্ডস সেমিফাইনাল: পরিসংখ্যান কী বলছে

Next Post

‘ভুয়া সংবাদ’ এর ফাঁদে দেব, খোলাসা করলেন রাফী

Next Post
দেবের ছবি, নতুন সিনেমার প্রচার, বাংলাদেশি সিনেমা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভুয়া সংবাদ’ এর ফাঁদে দেব, খোলাসা করলেন রাফী

ব্যারিস্টার সুমন ও গার্ডের ছবি, নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

হত্যার হুমকি: নিরাপত্তায় গানম্যান পেলেন ব্যারিস্টার সুমন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT