চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অস্থির লাগছে, আমিও তো সন্তানের জননী’

কোটা আন্দোলন নিয়ে সরব কলকাতার অভিনেত্রী স্বস্তিকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:16 অপরাহ্ন 18, জুলাই 2024
in বাংলাদেশ, বিনোদন
A A
বাংলাদেশি নারীর ঐতিহ্যবাহী শাড়ি ও গহনা পরিহিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা সংস্কারের দাবি নিয়ে সারাদেশে আন্দোলন করছে শিক্ষার্থীরা। আন্দোলনরতদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীসহ সর্বস্তরের মানুষ। একাত্মতা পোষণ করেছেন দেশের বাইরের তারকারাও।

ইতোমধ্যে কোটা ইস্যুতে কথা বলেছেন ভারতীয় কিংবদন্তী শিল্পী কবীর সুমন। এবার কোটা আন্দোলন নিয়ে ফেসবুকে দীর্ঘ লেখা পোস্ট করেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী।

ফেসবুক একাউন্টে এক আবেগঘন পোস্টে স্বস্তিকা লিখেছেন, “প্রায় এক মাস হলো আমি নিজের দেশে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের খবরের চ্যানেলে তৃতীয় বিশ্বের কোনো খবরই তেমন একটা চলেনা।আর আমি খুব একটা ফোনের পোকা নই তাই এত খারাপ একটা খবর কানে আসতে দেরি হলো।”

চলতি বছরেই ঢাকায় এসেছিলেন স্বস্তিকা। সেই স্মৃতি হাতড়ে তিনি বর্তমান সময় নিয়ে বলেন,“এই তো কয়েক মাস আগে বাংলাদেশ গেলাম, খুব ইচ্ছে ছিলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাওয়ার। চারুকলা যাওয়ার সৌভাগ্য হয়েছিল, জীবনের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। প্রতিবার আসি, ব্যস্ততায় যাওয়া হয়না, মা’ও খুব যেতে চাইতেন বাংলাদেশ, নিয়ে যাওয়া হয়নি, কিন্তু আজ একটা ভিডিও দেখলাম, গুলির ধোঁয়া। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আক্রান্ত। ছাত্র বয়স গেছে সেই কবে, তবে জাহাঙ্গীরনগর আর আমার যাদবপুর খুব কাছাকাছি। কাঠগোলাপের গাছ গুলিও কেমন এক রকম। এক রকম আকাশের মেঘ গুলিও। কেবল আজ ওখানে বারুদের গন্ধ।“

নিজের অস্থিরতা প্রকাশ করে এই অভিনেত্রী আরো লেখেন,“আজ, অস্থির লাগছে। আমিও তো সন্তানের জননী। আশা করবো বাংলাদেশ শান্ত হবে। অনেকটা দূরে আছি, এই প্রার্থনা টুকুই করতে পারি। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো-সেই আমাদের আলো… আলো হোক, ভাল হোক সকলে।”

Tags: অভিনেত্রীকবীর সুমননায়িকাভারতীয় সিনেমালিড বিনোদনসিনেমাস্বস্তিকা মুখার্জী
Previous Post

‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন জানিয়েছে বিএনপি

Next Post

কোটা আন্দোলন: যা বলেছে চীন

Next Post
চীন কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশের আলোচনায় চীনা প্রতিনিধি. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা আন্দোলন: যা বলেছে চীন

আইনমন্ত্রী আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাবে সরকার রাজি. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাবে সরকার রাজি: আইনমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT