চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাকিংহাম প্যালেসে রানির কফিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:43 পূর্বাহ্ন 14, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাকিংহাম প্যালেসের গেটের সামনে সমবেত জনতা ও ক্যামেরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ স্কটল্যান্ডের এডিনবার্গ থেকে বাকিংহাম প্যালেসে পৌঁছেছে।

বিবিসি বলছে, লন্ডনের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় গাড়িবহর প্যালেসে পৌঁছায়।

এডিনবার্গ থেকে একটি সামরিক বিমান করে লন্ডনে পৌঁছায় রানির কফিন। তার মরদেহ গ্রহণ করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস ও প্রতিরক্ষামন্ত্রীসহ আরও অনেকে।

রানির মরদেহ বহনকারী গাড়িবহর আসার খবরে বিমানঘাঁটি থেকে বাকিংহাম প্যালেসের সড়কের দুই পাশে প্রচুর মানুষ অপেক্ষায় ছিলেন।

রানির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন হাজার হাজার মানুষ। বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, বিমানবন্দর থেকে বাকিংহাম প্যালেসের দূরত্ব ১৪ মাইল। পুরোটা পথের দুই ধারেই মানুষের ভিড় ছিল।

বাকিংহাম প্যালেসে পৌঁছালে রানির কফিন গ্রহণ করেন রাজা তৃতীয় চার্লস, প্রিন্স উইলিয়াম ও হ্যারিসহ রাজ পরিবারের সদস্যরা।

এর আগে সোমবার এডিনবার্গের সেন্ট জাইলস ক্যাথেড্রালে রানির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রায় ৩৩ হাজার মানুষ।

আগামী ১৯ সেপ্টেম্বর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। রানিকে চিরবিদায় জানাতে লন্ডনে উপস্থিত হবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বের অনেক নেতা।

গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ৯৬ বছরে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ।

Tags: বাকিংহাম প্যালেস
Previous Post

‘লক্ষ্য ছিল ভারতের বিপক্ষে গোল করার’

Next Post

পরমাণু জ্বালানির জন্য সাউথ কোরিয়ায় কৃত্রিম সূর্য

Next Post
সাউথ কোরিয়ায় কৃত্রিম সূর্য প্রকল্পের ছবি, শক্তি উৎপাদনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পরমাণু জ্বালানির জন্য সাউথ কোরিয়ায় কৃত্রিম সূর্য

বার্সেলোনা খেলোয়াড়রা গোলের জন্য আক্রমণ করছে, প্রতিপক্ষের গোলরক্ষক ডাইভ দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লেভান্ডোভস্কির মিউনিখে প্রত্যাবর্তনের ম্যাচে হারল বার্সা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT