চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাইমের ৭৬, শান্তর অপরাজেয়কে ৪ উইকেটে হারাল মিরাজের অদম্য

বাংলাদেশ অলস্টার ম্যাচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:53 অপরাহ্ন 16, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছেন, উইকেটের সামনে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত বিশেষ প্রদর্শনী ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন নাইম শেখ। বর্তমান ক্রিকেটারদের অংশগ্রহণে অদম্য ও অপরাজেয়- দু’দলের লড়াইয়ে অদম্যের হয়ে ৭৬ রানের ইনিংস খেলেছেন নাইম। তাতে ভর করে নাজমুল হোসেন শান্তর অপরাজেয়কে ৩ উইকেটে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের অদম্য।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে অপরাজেয় দলকে আগে ব্যাটে পাঠান অদম্য অধিনায়ক মিরাজ। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৬৬ রান করে অপরাজেয়। জবাবে নেমে ৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করে অদম্য।

অপরাজেয় দলের হয়ে ভালো করেছেন জিসান আলম। ৬ চার ও ১ ছক্কায় ২২ বলে ৪৪ রান করেন। ১টি করে চার ও ছক্কায় ২৬ বলে ৩০ রান করেন অধিনায়ক শান্ত। দুই ছক্কা ও ১ চারে ১৩ বলে ২৩ রান করেন জাকের আলি অনিক। ২ চার ও ১ ছক্কায় ৯ বলে ১৭ রান করেন আব্দুল গাফফার সাকলাইন। এছাড়া নুরুল হাসান সোহান ১৭ বলে ১৩ রান করেন।

অদম্য দলের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম তিনটি করে উইকেট নেন। আফিফ হোসেন দুটি এবং তানভীর ইসলাম নেন একটি উইকেট।

জবাবে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে অদম্য। শুরুর চাপ কাটিয়ে তোলেন নাইম শেখ। ১০ চার ও ৩ ছক্কায় ৪৪ বলে ৭৬ রান করেন। ৩ চার ও ১ ছক্কায় ১৭ বলে ২৫ রান করেন তাওহীদ হৃদয়। ২ ছক্কায় ১১ বলে ১৮ রান করেন আফিফ হোসেন ধ্রুব। শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ১০ বলে ১৪ রানে অপরাজিত থাকেন। ছিল একটি করে চার ও ছক্কার মার।

অপরাজেয় দলের হয়ে ৩ উইকেট নেন রিপন মণ্ডল। রাকিবুল হাসান নেন ২ উইকেট। এছাড়া নাহিদ রানা ও এস এম মেহেরোব হোসেন একটি করে উইকেট নেন।

Tags: অদম্যঅপরাজেয়অলস্টার ম্যাচকোয়াবজিসাননাইমমিরাজলিড স্পোর্টসশান্ত
Previous Post

বিজয় উদযাপনে স্বৃতিসৌধে ঢল

Next Post

পালিয়ে বিয়ে করায় ছেলের মাকে হত্যার অভিযোগ, আটক ৩

Next Post
জনসমাগমের মধ্যে ট্রাকের পাশে পুলিশ ও স্থানীয়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পালিয়ে বিয়ে করায় ছেলের মাকে হত্যার অভিযোগ, আটক ৩

নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের নামে মুজিববাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধের নামে মুজিববাদের আকাঙ্ক্ষা চাপিয়ে দেয়া হলে প্রতিহত করবো: নাহিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT