চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে মরক্কোর সামনে ফ্রান্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:10 পূর্বাহ্ন 11, ডিসেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
মরক্কো ফুটবল দলের খেলোয়াড়রা জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পেনাল্টি ইস্যুতে বিতর্ক হতে পারে, প্রশ্ন উঠতে পারে রেফারির ভূমিকা নিয়েও। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনও আক্ষেপ করতে পারেন, সব হিসেব-নিকেশ ছাপিয়ে আল বাইত স্টেডিয়ামে জয় তুলেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। ২-১ গোলের রোমাঞ্চকর জয়ে সেমিতে জায়গা করে নিয়েছে দিদিয়ের দেশমের দল। যেখানে প্রতিপক্ষ মরক্কো।

প্রথম সেমিফাইনালের দুদল আগের দিনই জানা ছিল। নেদারল্যান্ডসকে হারিয়ে আসা আর্জেন্টিনা লড়বে ব্রাজিলকে বিদায় করে দেয়া ক্রোয়েশিয়ার বিপক্ষে। তৃতীয় কোয়ার্টারে রোনালদোদের কাঁদিয়ে শেষ চারে ওঠা মরক্কোর বিপক্ষে টানা দ্বিতীয় ফাইনালের টিকিট কাটতে লড়বে এমবাপে-লরিসদের ফ্রান্স।

শনিবার রাতে চতুর্থ কোয়ার্টারে সমানে সমান লড়েছে ইংল্যান্ড-ফ্রান্স। ৫২ শতাংশ বল দখলে রেখে সাউথগেটের শিষ্যরা নিয়েছেন ১১টি শট, যার আটটিই ছিল গোলমুখে। কেন-সাকাদের আক্রমণ ঠেকিয়ে পাসমার্ক তুলেছেন ফ্রান্স গোলরক্ষক লরিস। ফ্রান্সও কম যায়নি, ৯টি শটের পাঁচটি লক্ষ্যে রাখে ফরাসিরা।

দেশমের দল এদিন এগারো মিনিটেই এগিয়ে যেতে পারত, সেখানে নায়কোচিত সেভ করেন ইংলিশ গোলরক্ষক পিকফোর্ড। জিরুদের শট দুর্দান্তভাবে ঠেকিয়ে স্কোরলাইন অক্ষত রাখেন। বেশি সময় অবশ্য অপেক্ষা করতে হয়নি ফরাসিদের। ১৭ মিনিটে শুয়ামেনির দূরপাল্লার দ্রুতগতির শট রুখতে পারেননি পিকফোর্ড। এমবাপের কাউন্টার অ্যাটাকে দুর্দান্ত গতিতে বলের নিয়ন্ত্রণ নেন গ্রিজম্যান, খুঁজে নেন শুয়ামেনিকে, ভুল করেননি তরুণ ফরাসি।

শুয়ামেনির এটি বিশ্বকাপে প্রথম গোল। দেশমের শিষ্যরা প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরে করে, কিন্তু জালে বল জড়াতে পারেননি। উল্টো ২২ মিনিটে গোল পেতে পারত ফ্রান্স, অধিনায়ক লরিসকে গোলপোস্টের নিচে একাকী পেয়েও জাল খুঁজে পাননি ইংলিশ অধিনায়ক কেন। ৩৯ মিনিটে অপেক্ষাকৃত সহজ সুযোগ মিস করে আক্ষেপ আনেন কাইলিয়ান এমবাপে।

পিছিয়ে থেকে বিরতি শেষে খেলার গতি বাড়ায় ইংল্যান্ড। আক্রমণের ফলও মেলে দ্রুত। ৪৮ মিনিটে বেলিংহ্যামের শট কোনোমতে ঠেকিয়ে দেন লরিস। কিন্তু ৫২ মিনিটে ইংল্যান্ডের পাওয়া পেনাল্টি রুখতে পারেননি। বক্সের ভেতরে ঢুকে যাওয়া সাকাকে বাজেভাবে ট্যাকল করেন শুয়ামেনি। সফল স্পট কিক থেকে ইংল্যান্ডকে সমতায় ফেরান কেন।

ম্যাচের ৭৭ মিনিটে ব্রিটিশদের বাজে রক্ষণের ফাঁক গলে যান জিরুদ। দারুণ শটও নেন, আরেকবার ইংলিশদের ত্রাতা হন পিকফোর্ড। এর এক মিনিট পর জিরুদকে আর রুখতে পারেননি ইংলিশ গোলরক্ষক। গ্রিজম্যানের কর্নার কিক থেকে ইংল্যান্ড ডিফেন্ডারের গায়ে লেগে আসা বল জিরুদ রাখেন লক্ষ্যে, দুর্দান্ত এক হেডে লিড বাড়িয়ে নেন ফ্রান্সের।

খেলার ৮৪ মিনিটে সুযোগ আসে সমতা করার। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন কেন। দুই মিনিট আগে মাউন্টকে ফাউল করে বসেছিলেন থিও। রেফারি পেনাল্টি না দিলে জোরাল আবেদন করেন ইংলিশরা। ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি আসলেও শেষঅবধি সেটি কাল হয়ে দাঁড়ায় ইংল্যান্ডের। কেন হতাশায় ডোবান।

নির্ধারিত সময়ের পর আট মিনিট খেলা চলেছে। গোল শোধ দিতে পারেনি ইংল্যান্ড। কান্নাভেজা চোখে ছাড়তে হয়েছে মাঠ। ২-১এ জয় ছিনিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় বর্তমান চ্যাম্পিয়নরা, ফাইনালের পথে যেখানে বাধা অ্যাটলাস পর্বতের সিংহ হয়ে ওঠা মরক্কো।

Tags: আল সুমামা স্টেডিয়ামএমবাপেকাতার বিশ্বকাপ-2022কেনদেশমফিফা বিশ্বকাপ ইংল্যান্ডফিফা বিশ্বকাপ ফ্রান্সফিফা বিশ্বকাপ মরক্কোশুয়ামেনিসাউথগেটসেমিলিড ফিফা বিশ্বকাপ
Previous Post

পর্তুগালের বিদায়, ইতিহাস গড়ে সেমিতে মরক্কো-রূপকথা

Next Post

এক নজরে সেমিফাইনালের প্রতিপক্ষ, সময়-সূচি

Next Post
বাংলাদেশ ফুটবল দল সেমিফাইনাল জেতার উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এক নজরে সেমিফাইনালের প্রতিপক্ষ, সময়-সূচি

কক্সবাজার সৈকত ভাঙনের প্রভাব, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত।. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভাঙছে কক্সবাজার সৈকত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT