চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কখনও কারো ক্ষতি কামনা করি না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:24 অপরাহ্ন 26, নভেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
নাইজেরিয়ার ফুটবল খেলোয়াড় মাঠে চোট পেয়ে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গোড়ালির চোটে গ্রুপপর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে না পারবেন না নেইমার। বিষয়টিকে নিজের ‘ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর ভেতর একটি’ হিসেবে উল্লেখ করছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

বিষণ্ণ হৃদয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেয়া পোস্টে ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন ৩০ বর্ষী ফুটবলার।

‘ব্রাজিলের শার্টটি পরে আমি যে গর্ব এবং ভালোবাসা অনুভব করি তা ব্যাখ্যাতীত। ঈশ্বর যদি আমাকে জন্ম নেয়ার জন্য একটি দেশ বেছে নেয়ার সুযোগ দেন, তবে সেটা হবে ব্রাজিল।’

‘আমার জীবনে কিছুই এমনি এমনি আসেনি কিংবা কোনোকিছুই সহজ ছিল না। সবসময় আমার স্বপ্ন এবং লক্ষ্যগুলো অর্জনে তাদের পেছনে তাড়া করতে হয়েছে। কখনও কারো ক্ষতি কামনা করি না, বরং যাদের সাহায্য প্রয়োজন আছে তাদের সেটা করি।’

২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার এক খেলোয়াড় নেইমারকে ইচ্ছাকৃতভাবে মারাত্মক ফাউল করেছিলেন। এতে সেমিফাইনালের আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যান ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়। আট বছর পর আবারো বিশ্বকাপে এসে ইনজুরিতে পড়াটা যেন মেনে নেয়াটাই নেইমারের পক্ষে কঠিন হয়ে উঠেছে। যদিও আবার মাঠে ফেরার দৃঢ় সংকল্পটাও তিনি করে রাখলেন।

‘বর্তমানে আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর মধ্যে একটি পার করছি। আবারও বিশ্বকাপেই এমনটি ঘটেছে। আমার ইনজুরি আছে, এটা বিরক্তিকর। বিষয়টা বারবার আমাকে আঘাত করে চলেছে। তবে আমি নিশ্চিত, ফিরে আসার সুযোগ পাবো। কারণ আমি আমার দেশ, আমার সঙ্গীদের এবং নিজেকে সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করবো।’

সার্বিয়ার বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচের ৭৮ মিনিটে ঘটে মহাবিপদ! সার্বিয়ান ডিফেন্ডার নিকোলা মিলেনকোভিচের চ্যালেঞ্জের মুখে পড়েন নেইমার। ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়ের পা মচকে যায়। বিষন্ন মুখে মাঠের বাইরে চলে যেতে বাধ্য হন নেইমার। বেঞ্চে বসে থাকা অবস্থায় মেডিকেল কর্মীরা যখন তার গোড়ালির চিকিৎসা করছিলেন, তখন জার্সি দিয়ে হতাশায় মুখ লুকাচ্ছিলেন তিনি।

পুরোপুরি সেরে না উঠলে ক্যামেরুনের বিপক্ষে গ্রুপপর্বের শেষ খেলাতেও নেইমারকে মাঠে দেখা যাবে না। সেক্ষেত্রে সেলেসাওরা নকআউট পর্বে উঠলেই তিনি চলতি বিশ্বকাপে খেলতে পারবেন।

Tags: কাতার বিশ্বকাপ-2022নেইমারফিফা বিশ্বকাপ ব্রাজিলফিফা বিশ্বকাপ সার্বিয়াসেমিলিড ফিফা বিশ্বকাপ
Previous Post

বিরোধী রাজনৈতিক দলগুলো চোখ থাকতেও অন্ধ: প্রধানমন্ত্রী

Next Post

ডলার সংকট জানুয়ারিতে কেটে যাবে: সালমান এফ রহমান

Next Post
সালমান এফ রহমান বসে আছেন, পেছনে আধুনিক অফিস পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডলার সংকট জানুয়ারিতে কেটে যাবে: সালমান এফ রহমান

বাংলাদেশি শিক্ষার্থীদের সমাবেশে শুভেচ্ছা ও স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বন্ধুত্বের বিচারে কেউ বড় আর কেউ ছোট নয়’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT