চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের ফুটবলাররা বিশ্বকাপে প্রতিবাদ করতে পারবেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:18 অপরাহ্ন 16, নভেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ইরানের ফুটবলাররা বিশ্বকাপের সংবাদ সম্মেলনে প্রতিবাদে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের কোচ কার্লোস কুইরোজ বলেছেন, কাতার বিশ্বকাপে খেলার সময় ইরানের খেলোয়াড়রা তাদের দেশে চলা নারী অধিকার নিয়ে বিক্ষোভে যোগ দেয়ার ক্ষেত্রে স্বাধীন থাকবেন। কিন্তু টুর্নামেন্টের নিয়মের মধ্যেই তা করতে হবে।

গত সেপ্টেম্বরে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার সময় ইরানের খেলোয়াড়রা জাতীয় দলের ব্যাজ ঢেকে রেখেছিলেন। এটিকে বিক্ষোভের সমর্থনের চিহ্ন হিসেবে উল্লেখ করা হয়েছিল।

কুইরোজ বলেছেন, ‘আপনি ফুটবল খেলার মাঠেও নিজেকে প্রকাশ করতে পারেন। খেলোয়াড়দের মনে শুধু একটি বিষয় আছে। সেটি হল দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জনের লড়াই করা।’

নারীদের দমন করে এমন একটি দেশের কোচের দায়িত্ব পালনে আপনি কতটা গর্বিত? এ সময় উত্তেজিত হয়ে ইরানি কোচ পাল্টা প্রশ্ন করেন, ‘এ প্রশ্নের উত্তর দেয়ার জন্য আমাকে কত বেতন দেবেন?’

বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা খেলোয়াড়-দল এবং সমর্থকদের প্রতিবাদ-স্লোগানে জড়িত থাকার বিরোধিতা করে। গতবছর থেকে অবশ্য প্রতিবাদের প্রতি তারা সহনশীল মনোভাব নিয়েছে।

পুলিশি হেফাজতে ২২ বর্ষী মাশা আমিনির মৃত্যুর কারণে ইরানে বিক্ষোভে গত দুমাসে ৩৪৪ জন নিহতের খবর এসেছে। একইসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে ১৫ হাজারের বেশি নাগরিককে।

১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর নারীদের হিজাব পরা বাধ্যতামূলক করা হয়। মাশা আমিনী হিজাব ঠিকমতো পরেননি, এমন কারণ দেখিয়ে দেশটির নৈতিকতা পুলিশ তাকে আটক করেছিল। পুলিশ হেফাজতেই তার মৃত্যু হয়। এরপর থেকে চলছে বিক্ষোভ।

কাতার মিশন নিয়ে কুইরোজের ভাষ্য, ‘ইংল্যান্ড, ওয়েলস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকায় বি-গ্রুপটি কঠিন, তবুও ইরান দ্বিতীয় রাউন্ডে পৌঁছানোর লক্ষ্য স্থির করেছে। তারা শুধুমাত্র ইতিহাসের অংশ হতে চায় না, ইতিহাস তৈরি করতেও চায়।’

আসছে সোমবার ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ইরান। আগের চার বিশ্বকাপেও ইরানের কোচের দায়িত্বে থাকা কুইরোজ ইংল্যান্ডকে হারানো অসম্ভব মনে করছেন না। আবার প্রতিপক্ষের প্রতি রাখছেন যথার্থ সম্মানও।

Tags: ইরানকাতার বিশ্বকাপ ২০২২কুইরোজমাশা আমিনিলিড স্পোর্টসসেমিলিড ফিফা বিশ্বকাপ
Previous Post

স্ট্রোকের পর এবার হৃদরোগে আক্রান্ত ঐন্দ্রিলা

Next Post

জৈবসার উৎপাদন করে নজর কেড়েছেন ঝিনাইদহ কৃষক মর্জিনা

Next Post
ঝিনাইদহের কৃষক মর্জিনা জৈবসার দিয়ে সবজি চাষ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জৈবসার উৎপাদন করে নজর কেড়েছেন ঝিনাইদহ কৃষক মর্জিনা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আদালত অবমাননা আইন অবৈধ ঘোষণার রায় প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT