চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সের ২৫ জনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, নেই কান্তে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:54 পূর্বাহ্ন 10, নভেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ফ্রান্সের ফুটবলাররা মাঠে দাঁড়িয়ে, বিশ্বকাপ প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপের পর্দা উঠতে বাকি মাত্র ১০ দিন। ফুটবল মহাযজ্ঞে যোগ দিতে ২৫ জনের শক্তিশালী স্কোয়াড দিয়েছে ফ্রান্স। অবধারিতভাবেই ব্যালন ডি’অর জয়ী করিম বেনজেমা ও পিএসজি তারকা কাইলিয়ান এমবাপেকে রেখেছেন কোচ দিদিয়ের দেশম।

রাশিয়া বিশ্বকাপে শিরোপা জয়ী ফ্রান্স আবারো ট্রফি ধরে রাখার মিশনে মরিয়া। আগের চ্যাম্পিয়ন দলের ১০ ফুটবল এবার কাতার বিশ্বকাপের দলে ঠাই পেয়েছেন।

পেশিতে সমস্যা থাকার কারণে রিয়াল মাদ্রিদের হয়ে কয়েকটি ম্যাচে খেলেননি বেনজেমা। তবে বিশ্বকাপের আগে তার ফিটনেস ফ্রান্সের জন্য উদ্বেগের কারণ নয় বলে জানা গেছে।

আগেই জানা গিয়েছিল ইনজুরির কারণে ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা মিডফিল্ডার পল পগবা বিশ্বকাপে খেলতে পারবেন না। একই কারণে চেলসির মিডফিল্ডার এনগোলো কান্তে কাতারে যেতে পারছেন না।

এছাড়া ম্যান ইউনাইটেডের ফরোয়ার্ড অ্যান্থনি মার্শাল এবং রিয়াল মাদ্রিদের ফেরল্যান্ড মেন্ডি দলে জায়গা পাননি।

তবে গত মাসে হাঁটুর ইনজুরিতে পড়া রাফায়েল ভারানেকে স্কোয়াডে রাখা হয়েছে। বর্তমানে ভারানের পুনর্বাসন চলছে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ফ্রান্সের উদ্বোধনী ম্যাচে তাকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

গত বছর ইউরো চ্যাম্পিয়নশিপ খেলার পর ৯ মাস ফ্রান্সের হয়ে খেলেননি অলিভার জিরুড। গত মার্চে আবারো তাকে দলে ডাকেন দেশম। এসি মিলানের জার্সিতে ভালো ফর্মে থাকায় বিশ্বকাপ দলে তার জায়গা হয়েছে।

বিশ্বকাপের পর্দা ওঠার দুইদিন পর ২২ নভেম্বর ফ্রান্সের প্রথম ম্যাচ, অস্ট্রেলিয়ার বিপক্ষে। আসরের ‘ডি’ গ্রুপে বেনজেমা-এমবাপেদের সঙ্গে আছে ডেনমার্ক ও তিউনিসিয়া। ২৬ নভেম্বর ডেনমার্ক ও ৩০ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে নামবে দেশমের শিষ্যরা।

ফ্রান্সের বিশ্বকাপ দল:

গোলরক্ষক: আলফোনস আরেওলা, হুগো লরিস, স্টিভ মাডান্ডা।

ডিফেন্ডার: লুকাস হের্নান্দেজ, থিও হার্নান্দেজ, প্রেসনেল কিমপেম্বে, ইব্রাহিমা কোনাতে, জুলেস কৌন্ডে, বেঞ্জামিন পাভার্ড, উইলিয়াম সালিবা, ডায়ট উপামেকানো, রাফায়েল ভারানে।

মিডফিল্ডার: এডুয়ার্ডো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, মাত্তেও গুয়েনডউজি, অ্যাড্রিয়েন রাবিওট, অরেলিয়ান চৌমেনি, জর্ডান ভেরেটআউট।

স্ট্রাইকার: করিম বেনজেমা, কিংসলে কোমান, উসমানে দেম্বেলে, অলিভার জিরুড, অ্যান্টনিও গ্রিজম্যান ক্রিস্টোফার এনকুনকু।

Tags: এমবাপেকাতার বিশ্বকাপ-2022কান্তেদেশমফ্রান্সবেনজেমালিড স্পোর্টস
Previous Post

বিয়ের দেড় মাসের মাথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবদম্পতির মৃত্যু

Next Post

নানা কর্মসূচিতে নূর হোসেনকে স্মরণ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নানা কর্মসূচিতে নূর হোসেনকে স্মরণ

নির্বাচন কমিশন ভবনের ছবি, ঢাকা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের তাবেদারি করতে ইসি শপথ নেয়নি: নির্বাচন কমিশনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT