চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ডের মঞ্চে ভ্যালেন্সিয়ার জোড়া গোলে জিতল ইকুয়েডর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:11 পূর্বাহ্ন 21, নভেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ইকুয়েডর ফুটবল দল জেতার সময় উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সকালের সূর্য দেখলে বোঝা যায় দিনটি কেমন যাবে- কথাটি বিশ্বকাপের ২২তম আসরে কতটা বাস্তবে প্রমাণিত হবে তা সময়ই বলবে। তবে রেকর্ড দিয়ে শুরু হওয়া আসরে যে একের পর এক রেকর্ডের দেখা মিলতে পারে, সেটির আলামত দিয়ে রাখল ইকুয়েডর। স্বাগতিক কাতারকে ২-০ গোলে হারিয়ে হরেক রেকর্ডের মঞ্চে তারা জয় নিয়ে মাঠ ছেড়েছে।

দুটি গোল করেছেন এনার ভ্যালেন্সিয়া। তাতে দেখা মিলেছে বেশকিছু রেকর্ডের। স্বাগতিকরা বিশ্বকাপে আগের ২১ আসরে উদ্বোধনী খেলায় কখনোই হারেনি। জিতেছে কিংবা ড্র করেছে। সেই রেকর্ড ভেঙে হারের মুখ দেখল কাতার।

রোববার রাতে আল বাইত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে রেফারির বাঁশিতে ফুঁ দেয়ার খানিক পরই আলোচনার খোরাক হয়ে এসেছে ভিএআর। তিন মিনিটের মাথায় ভ্যালেন্সিয়া হেডে বল জালে জড়িয়ে ইকুয়েডরকে আনন্দে ভাসিয়েছিলেন। রেফারি ভিএআরের সাহায্য নিয়ে অফসাইডের সংকেত দেন। গোল হয় বাতিল।

ম্যাচের ১৬ মিনিটে ভ্যালেন্সিয়াকে আর খালি হাতে ফিরতে হয়নি। বক্সের ভেতর ক্ষিপ্র গতিতে ছুটে যাওয়ার সময় প্রতিপক্ষের সাদ আল সিব তাকে ফাউল করে বসেন। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিকে গোলরক্ষকের ডাইভের বিপরীতে গড়ানো শটে গোল করেন ইকুয়েডর অধিনায়ক।

বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে প্রথমবার আসরের প্রথম গোলটি পেনাল্টিতে এলো। ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়া রেকর্ডের অনন্য নজিরটি গড়লেন।

খেলার ২০ মিনিটেই ব্যবধান দ্বিগুণ হতে পারত। পারভিস এস্তুপিনানের পাসে বল পেয়ে হেডে সহজ সুযোগ নষ্ট করেন মাইকেল এস্ত্রাদা।

পরে ৩১তম মিনিটে আবারও ভ্যালেন্সিয়া ম্যাজিক। অ্যাঞ্জেলো প্রিসিয়াদোর ক্রসে বল পেয়ে বাঁ-প্রান্তে থাকা অধিনায়ক লাফিয়ে কোনাকুনি হেডে চোখ ধাঁধানো লক্ষ্যভেদ করে আলো কাড়েন। একইসঙ্গে জোড়া গোলে ভ্যালেন্সিয়া এখন ইকুয়েডরের হয়ে ৫ গোল করে বিশ্বকাপে সর্বাধিক গোলদাতাও। অগাস্টিন ডেলগাডোর করা তিন গোলের রেকর্ড টপকে গেছেন।

বিরতির আগের যোগ করা সময়ে পঞ্চম মিনিটে হাসান আল হেইদৌসের ক্রসে হেডে সহজ সুযোগ নষ্ট করেন কাতারের আলমোয়েজ আলীও।

ম্যাচের ৫৫ মিনিটে রোমারিও ইবারার বক্সের বাইরে থেকে নেয়া ডান পায়ের শট দারুণভাবে প্রতিহত করেন কাতারের গোলরক্ষক। সাত মিনিট পর আবারও হেডে গোলের সুযোগ হাতছাড়া করে কাতার। সুযোগ কাজে লাগাতে পারেননি পেদ্রো মিগুয়েল।

বাকি সময়ে আর কেউ জালের দেখা না পাওয়ায় প্রথমার্ধে পাওয়া দুই গোলেই আসে ফলাফল। ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইকুয়েডর। সেই পথে গোটা ম্যাচে রেফারিকে ব্যস্ত সময় পার করতে হয়েছে। ৩০ বার ফাউলের বাঁশি বাজিয়েছেন। পকেট থেকে ছয়বার বের করেছেন হলুদ কার্ড।

Tags: আল বাইত স্টেডিয়ামকাতার বিশ্বকাপ ২০২২ফিফা বিশ্বকাপ ইকুয়েডরফিফা বিশ্বকাপ কাতারসেমিলিড ফিফা বিশ্বকাপ
Previous Post

ডেঙ্গুতে মৃত্যু ৪

Next Post

যেসব রেকর্ডের মধ্য দিয়ে শুরু কাতার বিশ্বকাপ

Next Post
কাতার বিশ্বকাপের রেকর্ডের মধ্য দিয়ে শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

যেসব রেকর্ডের মধ্য দিয়ে শুরু কাতার বিশ্বকাপ

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রতীকী চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT