চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের পর্দা উঠল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:57 অপরাহ্ন 20, নভেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে স্টেডিয়ামে আলোকসজ্জা ও দর্শকদের সমর্থন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই আল বাইত স্টেডিয়ামে দেখা গেল মরুভূমির প্রাণী উট। এরপর এক শিল্পীর কণ্ঠে আরবি গানের মূর্ছনা।

সবাইকে বিস্মিত করে ৬০ হাজার দর্শকের সামনে হাজির হন খ্যাতিমান আমেরিকান অভিনেতা, পরিচালক ও বক্তা মরগান ফ্রিম্যান। তার সঙ্গে দুই পা বিহীন কাতারি এক কিশোরের উপস্থিতি সবার হৃদয়কে নাড়া দেয়। ফ্রিম্যান ও কাতারি কিশোরের কথোপকথনের মূল প্রতিপাদ্য ছিল ঐক্য এবং সহনশীলতা। কাতারে বিশ্বের সবাইকে স্বাগত জানানোর বার্তা। দর্শকদের হাতে থাকা মোবাইল ফোনের আলো যেন জ্বলতে থাকে পুরো স্টেডিয়াম।

এমন সাড়া জাগানো পারফরম্যান্স দিয়েই আল বাইত স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের পর্দা উঠেছে। রোববার বাংলাদেশ সময় রাত ৮টা ৪০ মিনিটে শুরু হয় প্রায় আধা ঘণ্টার অনুষ্ঠান।

এরপর শত শত নৃত্যশিল্পী এবং সঙ্গীতশিল্পী মঞ্চে আসেন। গ্যালারিতে থাকা সবাই তখন উল্লাসে ছিল মাতোয়ারা। খানিক পর পারফর্মাররা মাঠে এসে জোরে জোরে ড্রাম বাজাতে থাকেন। চলতে থাকে ঐতিহ্যবাহী তরবারি নাচে। এ সময় ব্যাকগ্রাউন্ডে মেজে উঠেছিল ‘প্লিজ ডোন্ট টেক মি হোম গান।

এরপর অতীতকে স্মরণ করাতে ১৯৯৮ বিশ্বকাপের থিম সং কাপ অব লাভ, ২০১০ বিশ্বকাপের ওলে ওলে ওলা আর ১০১৮ বিশ্বকাপের ওয়াকা ওয়াকার সঙ্গে নৃত্যশিল্পীদের পারফর্ম করতে দেখা যায়। বাদ যায়নি কেনানের ফ্ল্যাগ গানটিও।

সাউথ কোরিয়ার বিখ্যাত ব্যান্ড দল বিটিএস’র গায়ক জাংকুক কাতারি গায়ক ফাহাদ আল-কুবাইসির পাশাপাশি একটি ড্রিমার গানটি সবার মন ছুঁয়ে যায়।

সবশেষে কাতার বিশ্বকাপের মাসকট ‘সুপার-স্কিলড প্লেয়ার'(আরবি ভাষায় লা’ইব) শুন্যে ভাসানো হয়। লা’ইব দেখতে বন্ধুত্বপূর্ণ ভূত ক্যাসপারের মতো। ১৯৪০ এর দশকের শেষের দিকে ক্যাসপার চরিত্রের কমিক্স প্রথম প্রকাশিত হয়। পরে এটি একটি চলচ্চিত্রে ও কার্টুনে পরিণত হয়।

অনুষ্ঠান শুরুর আগে বিশ্বকাপ ট্রফি মাঠে এনে তা একটি বক্সে ভরে রাখেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার মার্সেল দেসাইলি।

বাংলাদেশ সময় রাত ১০টায় উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারের মুখোমুখি হবে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর।

Tags: আল বাইত স্টেডিয়ামউদ্বোধনী অনুষ্ঠানকাতার বিশ্বকাপ ২০২২ফিফা বিশ্বকাপফিফা বিশ্বকাপ কাতারলিড ফিফা বিশ্বকাপ
Previous Post

টফি-তে সরাসরি ফিফা বিশ্বকাপ ২০২২

Next Post

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২৪

Next Post
বাংলাদেশে করোনার টিকা নেওয়ার জন্য স্বাস্থ্যকর্মী প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২৪

ডেঙ্গু রোগীর জন্য হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে মৃত্যু ৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT