চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৃত্য তরুণ ব্রাজিলিয়ানদের ভাষা: টিটে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:58 অপরাহ্ন 06, ডিসেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলিয়ান ফুটবল খেলোয়াড়রা মাঠে একত্রিত, আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিটি গোলের পর ফুটবলাররা নৃত্যের তালে তালে নিজেদের শরীর দুলিয়েছেন। এমন উদযাপন সবার নজর কাড়তে বাধ্য। কোয়ার্টার ফাইনালের টিকিট কাটা নেইমার-ভিনিসিয়াস-রিচার্লিসনরা নিজেদের খেলা কতটা উপভোগ করছেন, সেটিও জানান দিয়েছে তাদের নৃত্য পরিবেশন।

মাঠের ফুটবলে ব্রাজিলের দাপটের চেয়েও মন ভরিয়েছে ছন্দময় ও নান্দনিক পারফরম্যান্স। ঐতিহ্যগতভাবেই সেলেসাওদের কাছে গোটা দুনিয়ার শুধু ম্যাচ নয়, সুন্দর ফুটবল খেলে হৃদয় জয় করার দাবিও থাকে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা যেন সাউথ কোরিয়ার বিপক্ষে দাবিটা পুরোপুরি মিটিয়ে দিয়েছে।

নান্দনিক ফুটবল খেলার পাশাপাশি উদযাপনেও সবার চেয়ে আলাদা নজর কাড়তে বাধ্য ব্রাজিল। গোল আর নাচের ছন্দে শেষ আটের টিকিট নিশ্চিত করে ফেলেছে সাম্বার দেশ।

৩৬ মিনিটেই চারবার জালে বল জড়িয়ে দেন সেলেসাওরা। তবে তৃতীয় গোলটি নিয়ে আলাদাভাবে না বললেই নয়। রিচার্লিসনের চোখজুড়ানো মন মাতানো গোল যেন বিশ্বকাপে ব্রাজিলের দলীয় বোঝাপড়া ও শক্তির দারুণ এক দৃষ্টান্তই হয়ে রইল।

বক্সের সামনে বল নিয়ন্ত্রণে নিয়ে তিনবার একই স্থানে দাঁড়িয়ে রিচার্লিসন হেড নেন। এরপর মার্কুইনহোসকে পাস দেন। তিনি থিয়াগো সিলভার কাছে বল বাড়ান। সিলভার টোকায় ডি বক্সের ভেতরে থাকা রিচার্লিসনই বল আদায় করেন। সামনে গোলরক্ষক ছাড়া আর কেউ ছিলেন না। পায়ের হালকা স্পর্শে বলটি তিনি জালে জড়িয়ে দিলেন।

মাঠে সতীর্থদের সঙ্গে উদযাপনের পর তিনি ডাগ আউটের দিকে ছুটে যান। সেখানে বেঞ্চে থাকা ফুটবলার ও কোচিং স্টাফদের সঙ্গে নেচে ওঠেন টিটে।

ফুটবল কোচদের এভাবে আনন্দে মাতোয়ারা হতে তেমন একটা দেখা যায় না। গুরুগম্ভীর এক চেহারাই যেন মানসপটে ভেসে ওঠে। ৬১ বছর বয়সী টিটে ম্যাচের পর বললেন, ‘ফুটবলাররা খুব অল্পবয়সী এবং আমি সবসময় তাদের ভাষার সাথে কিছুটা খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করিতাদের একটি ভাষা আছে, সেটি হল নৃত্য।’

টিটে এটিও জানিয়েছেন যে, ম্যাচের আগেই শিষ্যরা তাকে কথা দিয়েছিলেন যে দারুণ ফুটবল উপহার দিয়ে তারা নাকি কোচকে নাচিয়েই ছাড়বেন। হয়েছেও তাই, ব্রাজিলিয়ান কোচ নৃত্যের তালে করেন উদযাপন।

তবে এমন উদযাপনের পরও খেলোয়াড়দের পা মাটিতে থাকেন সেই ব্যাপারে কোচ বেশ সতর্ক। কাউকে অপমান উদ্দেশ্যে যে এমনটি করা হয়নি সেটি তিনি স্মরণ করিয়ে দেন।

‘এমন কিছু লোক আছে যারা বলবে এটা খারাপ ছিল, অসম্মানজনক ছিল। মোটেও সেই উদ্দেশ্য ছিল না। এটি আনন্দের বহিঃপ্রকাশ ছিল। আমি সাউথ কোরিয়ার কোচ পাওলো বেন্তোকে সম্মান করি।’

Tags: কাতার বিশ্বকাপ-2022টিটেফিফা বিশ্বকাপ ব্রাজিলফিফা বিশ্বকাপ সাউথ কোরিয়াসেমিলিড ফিফা বিশ্বকাপস্টেডিয়াম ৯৭৪
Previous Post

দিনাজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নান্দনিক বাগান

Next Post

বিএনপি ছাত্রদের দিয়েছিলো অস্ত্র-মাদক, আওয়ামী লীগ দিয়েছে বই: প্রধানমন্ত্রী

Next Post
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি ছাত্রদের দিয়েছিলো অস্ত্র-মাদক, আওয়ামী লীগ দিয়েছে বই: প্রধানমন্ত্রী

মকি সেভেন্টিনের ফার্স্টলুকের ছবি, প্যাটিনসন উজ্জ্বল আলোতে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বং জুন হো-এর ‘মিকি সেভেন্টিন’-এ প্যাটিনসনের ফার্স্টলুক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT