চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদ্বোধনী ম্যাচ কেনার খবর উড়িয়ে দিল কাতার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:31 অপরাহ্ন 19, নভেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ফেডেরিকো মানচেস্টের প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন কোচ. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিবাসী শ্রমিক ইস্যু থেকে সমকামী হয়ে মদ— বিশ্বকাপের আয়োজক কাতারকে নিয়ে বিতর্ক চলছেই। স্বাগতিক দেশটির দিকে সবশেষ ম্যাচ পাতানোরও অভিযোগ উঠেছে। ম্যাচ ছেড়ে দিতে ইকুয়েডরকে মোটা অর্থ দিয়েছে বলে যে খবর এসেছিল, তা গুজব বলে উঠিয়ে দিয়েছেন কাতারের কোচ ফেলিক্স সানচেজ।

রাজনৈতিক বিশেষজ্ঞ ও সৌদি আরবে ব্রিটিশ কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আমজাদ ত্বহার টাকা-পয়সা লেনদেনের অভিযোগের প্রেক্ষিতে কাতারের কোচ জানিয়েছেন, বিশ্ব মিডিয়ায় আসা এসব খবর ভুল তথ্যের ভিত্তিতে করা। কোনো প্রকার সমালোচনা তার দলকে অস্থিতিশীল করতে পারবে না।

‘সবচেয়ে ভালো হবে ফুটবলে নজর রাখা, শান্ত থাকা এবং বাজে কিছু বা গুজব এড়িয়ে যাওয়া। অবশ্যই আমাদের দেশ নিয়ে এমন সমালোচনা পছন্দ করি না। আমরা দুর্দান্ত প্রস্তুতি সেরেছি, শান্ত আছি এবং এভাবেই আমরা পরিকল্পনা করছি।’

বিশ্বযজ্ঞের পর্দা ওঠার দিনে বাংলাদেশ সময় রাত দশটায় উদ্বোধনী ম্যাচে নামবে কাতার-ইকুয়েডর। সেই ম্যাচ টাকার বিনিময়ে কিনে নিয়েছে বলে অভিযোগ করেছিল আমজাদ। তিনি জানিয়েছেন, ইকুয়েডরের আট ফুটবলারকে ৭.৪ মিলিয়ন ডলার ঘুষ দেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ৭৬ কোটি ৫ লাখ টাকার বেশি।

কাতার ও ইকুয়েডরের স্কোয়াডের নির্ভরযোগ্য সূত্র আমজাদকে খবরটি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বেশ কয়েকটি ইংলিশ মিডিয়া। স্প্যানিশ দৈনিক মার্কা রিপোর্টে বলেছে, ইকুয়েডরের ওইসব ফুটবলারদের নাকি বলা হয়েছে ০-১ গোলে তাদের ম্যাচ হারতে হবে। কাতার গোল করবে দ্বিতীয়ার্ধে।

Tags: ইকুয়েডরকাতারঘুষফিফা বিশ্বকাপ-২০২২ফেলিক্সলিড ফিফা বিশ্বকাপ
Previous Post

প্রথম আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলন ২৩ নভেম্বর

Next Post

নুসরাত হত্যা মামলা পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন

Next Post
নুসরাত হত্যা মামলার পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নুসরাত হত্যা মামলা পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাথে সংঘর্ষের সময় ছাত্রদল নেতার নিহতের প্রতিবাদে জনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাথে সংঘর্ষের সময় গুলিতে ছাত্রদল নেতা নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT