চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে সমকামীদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে ব্যর্থ কাতার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:52 অপরাহ্ন 30, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
প্রতিবাদে অংশ নেওয়া লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল ও ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষরা রঙিন পতাকা উ. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের বিশ্বকাপের আয়োজক কাতারে সমকামীতাকে অপরাধের চোখে দেখা হয়। আগেই জানানো হয়েছে, টুর্নামেন্টে সমকামীদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা না থাকলেও নিরাপত্তার স্বার্থে মাঠে তাদের প্রতীকী পতাকা রংধনু উড়তে দেয়া হবে না। সুইডেন ও ডেনমার্কের সাংবাদিকদের অনুসন্ধানে উঠে এসেছে, দেশটিতে হোটেল সুবিধা পেতেও সমকামীদের ধকল পোহাতে হবে।

নতুন খবর, সমকামী যারা কাতারে বিশ্বকাপ উপভোগ করতে যাবেন, তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে দেশটির কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে থাকা সুপ্রিম কমিটিকে সমকামী ও তাদের সমর্থকরা কয়েকটি প্রশ্ন করেছিল। সেসব প্রশ্নের নির্দিষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

পত্রিকাটির যেসব প্রশ্নে কোনো উত্তর মেলেনি- সমকামীরা যৌনতার কারণে হুমকির সম্মুখীন হলে কাতারি কর্তৃপক্ষ তাদের সুরক্ষা দেবে? কাতারের পেনাল কোডের ধারাগুলোতে বলা আছে, একজন পুরুষকে যেকোনো উপায়ে যৌনতায় প্ররোচিত করা বা প্রলুব্ধ করা বেআইনি। টুর্নামেন্ট চলাকালীন আইনটি স্থগিত করা হবে কিনা?

রংধনু পতাকা বহনকারী সমর্থকদের স্টেডিয়ামে নিয়ে যাওয়ার অনুমতি দেয়া হবে? সুপ্রিম কমিটি বিশেষভাবে সমকামীদের বিশ্বকাপ দর্শক হিসেবে স্বাগত জানাবে?

কাতারের সরকারি যোগাযোগ দপ্তরের একজন প্রতিনিধির সঙ্গে প্রথম দুটি প্রশ্নের উত্তর জানতে যোগাযোগ করেছিল পত্রিকাটি। কোনো সাড়া মেলেনি।

আয়োজকদের সাথে কথোপকথন চালাতে না পারায় সমকামী ও তাদের সমর্থক গোষ্ঠীগুলোর মধ্যে নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা বাড়ছে। এলজিবিটিআইকিউ হিউম্যান রাইটস স্পোর্টস কোয়ালিশনের প্রতিষ্ঠাতা সদস্য অ্যান লিবারম্যান বলেছেন, গ্রুপটি প্রায় দুই বছর ধরে কাতারের কর্তৃপক্ষের সাথে আলোচনায় ছিল। কিন্তু এখনো সুস্পষ্টভাবে নিরাপত্তার আশ্বাস পায়নি।

বর্তমান পরিস্থিতিতে আয়োজক দেশটির কর্তৃপক্ষ সমকামী ও তাদের সমর্থক গোষ্ঠীগুলোর বিষয়ে সরাসরি মন্তব্যে অনিচ্ছুক। ফলে সমর্থক গোষ্ঠীগুলো সমর্থকদের টুর্নামেন্ট বয়কট করার পরামর্শ দিচ্ছে।

ফিফা অবশ্য গার্ডিয়ানকে বলেছে, তারা বিশ্বাস করে যে সমর্থকদের নিরাপত্তা এবং আইনের প্রয়োগের বিষয়ে কাতার কর্তৃপক্ষের কাছ থেকে যথেষ্ট আশ্বাস পাওয়া গেছে। যদিও নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে ফিফা কেমন আশ্বাস পেয়েছে সেটির কোনো সুনির্দিষ্ট বিবরণ দেয়নি।

সুপ্রিম কমিটি আগে বলেছিল, ‘জাতি, পটভূমি, ধর্ম, লিঙ্গ, যৌন অভিমুখীতা বা জাতীয়তা, নির্বিশেষে সবাইকে ২০২২ সালে কাতারে স্বাগত জানানো হবে। আমরা একটি অপেক্ষাকৃত রক্ষণশীল সমাজ। উদাহরণস্বরূপ, জনসাধারণকে অনুরাগ প্রদর্শন আমাদের সংস্কৃতির অংশ নয়। আমরা একে অন্যের প্রতি শ্রদ্ধায় বিশ্বাসী এবং তাই প্রত্যেককে স্বাগত জানাই। বিনিময়ে আমরা যা আশা করি তা হল, সবাই আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান করবে।’

Tags: কাতার বিশ্বকাপ-2022লিড স্পোর্টসসমকামীতা
Previous Post

একাই একশো!

Next Post

সাড়ে তিন বছর পর টি-টুয়েন্টি দলে মিরাজ, আছেন তাসকিন

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাড়ে তিন বছর পর টি-টুয়েন্টি দলে মিরাজ, আছেন তাসকিন

অন্ধকারে দাঁড়িয়ে থাকা তরুণী, জানালা দিয়ে আলো পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষের মাংস রেঁধে খেতে বাধ্য করে জঙ্গিরা, ধর্ষিতা তরুণীর বয়ানে স্তব্ধ জাতিসংঘ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT