চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুতিন শীঘ্রই মারা যাবেন: জেলেনস্কি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:01 অপরাহ্ন 27, মার্চ 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পুতিন ও জেলেনস্কির মুখের ছবি, রাজনৈতিক নেতাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন বছর আগে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়া পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘শারীরিক অসুস্থতা’ নিয়ে নানা খবর প্রচারিত হচ্ছে পশ্চিমি সংবাদমাধ্যমে। এ বার সেই ‘প্রচারে’ শামিল হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও!

ফ্রান্স সফরে গিয়ে সংবাদমাধ্যম ‘দ্য সান’কে দেওয়া সাক্ষাৎকারে বুধবার জেলেনস্কি দাবি করেছেন পুতিনের শীঘ্রই মৃত্যু হবে!

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘পুতিন শীঘ্রই মারা যাবেন এবং এটি সত্য।’

পুতিন গুরুতর অসুস্থ বলে দাবি করলেও কোন ‘নির্ভরযোগ্য সূত্রে’ এই খবর কিয়েভ পেয়েছে, সে বিষয়ে কিছু বলেননি ইউক্রেনের প্রেসিডেন্ট।

৭২ বছরের পুতিনের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য জল্পনা নতুন নয়। কয়েক বছর ধরেই পুতিনের অসুস্থতা নিয়ে নানা খবর প্রকাশিত হয়েছে। কখনও দাবি করা হয়েছে তিনি হৃদরোগে আক্রান্ত। কখনও প্রকাশ্যে এসেছে মাথায় টিউমার, কিডনির সমস্যায় দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া, পার্কিনসন্সে আক্রান্ত হয়ে জিভে জড়তার কারণে বাক্‌শক্তি রহিত হওয়ার ‘খবর’। এমনকি, পুতিনের ক্যানসার হয়েছে বলেও প্রচার চলেছে পশ্চিমি কিছু সংবাদমাধ্যমে।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকের সেই ভিডিওতে দেখা গিয়েছিল, ঠিক ভাবে পা ফেলতে পারছেন না পুতিন। পায়ের উপর নিয়ন্ত্রণ নেই তাঁর। সেই ভিডিও দেখে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন পুতিনের শারীরিক অবস্থা নিয়ে। যদিও ক্রেমলিনের তরফে বারে বারেই পুতিনের অসুস্থতা নিয়ে যাবতীয় ‘খবর’ খারিজ করা হয়েছে জোর গলায়।

Tags: ক্রেমলিনভলোদিমির জেলেনস্কিভ্লাদিমির পুতিন
Previous Post

বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগে যে কথা বলে গেলেন হামজা

Next Post

সারাদেশে বাড়তে পারে তাপমাত্রা

Next Post
ঢাকা টেলিভিশন ভবন, বাংলাদেশের প্রধান টেলিভিশন স্টেশন. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে বাড়তে পারে তাপমাত্রা

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি, আহতদের ছবি নেই. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত, মা গুরুতর আহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT