চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারমাণবিক পরীক্ষা পুনরায় চালুর ঘোষণায় যুক্তরাষ্ট্রকে পুতিনের হুঁশিয়ারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:55 পূর্বাহ্ন 06, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বক্তৃতা দিচ্ছেন, আলোচনায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করে, তবে রাশিয়াও সমানভাবে পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় চালুর নির্দেশের প্রেক্ষিতে এমন ঘোষণা দেন পুতিন।

এনডিটিভি জানিয়েছে, বুধবার ৫ নভেম্বর ক্রেমলিনে নিরাপত্তা পরিষদের বৈঠকে শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্যে পুতিন বলেন, যদি যুক্তরাষ্ট্র বা পারমাণবিক পরীক্ষার নিষেধাজ্ঞা চুক্তির কোনো স্বাক্ষরকারী দেশ পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়। তবে রাশিয়া প্রতিক্রিয়ামূলক ব্যবস্থা নেবে।

তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট বেসামরিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত সম্পর্কে অতিরিক্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার সম্ভাব্য প্রস্তুতি বিষয়ে সমন্বিত প্রস্তাব পেশ করতে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ বৈঠকে জানান, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ রাশিয়ার জন্য সামরিক হুমকির মাত্রা বাড়িয়েছে।

তিনি বলেন, আমাদের পারমাণবিক বাহিনী এমন প্রস্তুতিতে থাকতে হবে, যাতে প্রয়োজন হলে প্রতিপক্ষকে অগ্রহণযোগ্য ক্ষতি করা যায়।রাশিয়ার নোভায়া জেমলিয়া আর্কটিক টেস্ট সাইট অল্প সময়ের মধ্যেই পারমাণবিক পরীক্ষা চালানোর জন্য প্রস্তুত করা সম্ভব। এখনই যথাযথ ব্যবস্থা না নিলে, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের জবাব দেওয়ার সুযোগ হারাতে পারে রাশিয়া।

সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর ১৯৯১ সাল থেকে রাশিয়া কোনো পারমাণবিক পরীক্ষা চালায়নি। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কের টানাপোড়েন চরমে পৌঁছেছে।

Tags: ডোনাল্ড ট্রাম্পভ্লাদিমির পুতিন
Previous Post

চেলসি-বার্সার হোঁচট, ম্যানসিটি হারাল ডর্টমুন্ডকে

Next Post

বিহারে প্রথম দফায় ১২১ আসনে ভোটগ্রহণ চলছে

Next Post
বিহারে ভোটাররা ভোটের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিহারে প্রথম দফায় ১২১ আসনে ভোটগ্রহণ চলছে

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, শান্ত ও পরিষ্কার আকাশের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ৯ম দিনের শুনানি চলছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT