চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপীয় দেশগুলোকে হুমকি দিলেন পুতিন, মূলে রয়েছে যে ঘটনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:04 অপরাহ্ন 12, আগস্ট 2026
in আন্তর্জাতিক
A A
পুতিনের ছবি, তিনি একটি গ্যালারিতে আছেন, চারপাশে ধর্মীয় চিত্রশিল্প. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইউরোপের দেশগুলো রুশ পণ্যবাহী আরও বাণিজ্যিক জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়ন করলে পাল্টা ইউরোপীয় জাহাজ জব্দ করার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বুধবার (১২ আগস্ট) প্রশান্ত মহাসাগরের রুশ দ্বীপ সাখালিনের কাছে একটি রুশ যুদ্ধজাহাজে অবস্থানকালে এ হুঁশিয়ারি দেন পুতিন। সেখানে রুশ নৌবাহিনীর সামরিক মহড়া চলছিল। রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুতিন বলেন, ইউরোপ রুশ জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়ন করলে রাশিয়াও প্রয়োজন ও উপযুক্ত মনে করলে যেকোনো স্থানে পাল্টা জাহাজ জব্দ করতে প্রস্তুত থাকবে।

সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশ মস্কোর কথিত ‘শ্যাডো ফ্লিট’-এর অংশ বলে সন্দেহ করা কয়েকটি জাহাজ আটক করেছে। এসব জাহাজে ইউরোপীয় নিষেধাজ্ঞা অমান্য করে রুশ তেল পরিবহন করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

গত মাসে ইউরোপীয় ইউনিয়ন নতুন নিষেধাজ্ঞা অনুমোদন করে। এর আওতায় সদস্য দেশগুলো জব্দ করা জাহাজের তেল বা অন্যান্য পণ্য বিক্রি করতে পারবে।

পুতিন ওই নিষেধাজ্ঞার প্রসঙ্গ তুলে বলেন, কিছু দেশ রাশিয়ার অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর মালিকানাধীন জাহাজের চলাচল সীমিত করার চেষ্টা করছে। এমনকি রুশ জাহাজ জব্দ করে সেগুলোতে থাকা সম্পদ বিক্রি করার পরিকল্পনাও করা হচ্ছে।

রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তির বরাতে পুতিন বলেন, ‘এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে আমাদেরও একই ধরনের জবাব দিতে হবে।’

তিনি ইউরোপের পদক্ষেপকে ‘জলদস্যুতা ও লুটপাট’ বলে মন্তব্য করেন। এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রশান্ত মহাসাগরীয় নৌবহরকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ন্যাটোর তৎপরতা নিয়ে অভিযোগ

পুতিন একই সঙ্গে ন্যাটোর বিরুদ্ধে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানোর অভিযোগ করেছেন। পাশাপাশি আর্কটিক অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির জন্যও সামরিক জোটটিকে দায়ী করেন তিনি।

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘ন্যাটো এ অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করছে। নতুন সামরিক-রাজনৈতিক জোট গড়ে উঠছে এবং রাশিয়ার জন্য হুমকি তৈরি করতে পারে এমন নতুন অস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে বা মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে।’

প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে রাশিয়ার নৌবাহিনীর এই মহড়া এমন সময়ে হচ্ছে, যখন এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা। সম্ভাব্য উত্তর কোরীয় হামলার পরিস্থিতি মোকাবিলার অনুশীলন হিসেবে ওই মহড়ার আয়োজন করা হয়েছে।

এদিকে অঞ্চলটিতে সামরিক উত্তেজনাও বাড়ছে। ইউক্রেন ও দক্ষিণ কোরিয়া অভিযোগ করছে, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদার হচ্ছে।

মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেন, ইউক্রেনে প্রাণঘাতী বিমান হামলায় রাশিয়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। এর একদিন আগে তিনি বলেছিলেন, মস্কো তার মিত্র পিয়ংইয়ংয়ের কাছ থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সেনাসদস্য পাচ্ছে।

জেলেনস্কির দাবি, এ ধরনের সহযোগিতা শুধু ইউক্রেনের জন্য নয়, পূর্ব এশিয়ার দেশগুলোর জন্যও ঝুঁকি তৈরি করছে।

রাশিয়ার চার বছর ধরে চলা ইউক্রেন অভিযানকে সমর্থন দিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ইতোমধ্যে হাজার হাজার সেনা এবং বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

Tags: প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনরাশিয়াহুমকি
Previous Post

আর্জেন্টিনার বিশ্বকাপ দলের গোলরক্ষককে নিলো ম্যানসিটি, কয় বছরের চুক্তি?

Next Post

কামিন্স এভাবে বলার পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ম্যাচ বাড়বে?

Next Post
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের ক্রিকেটার উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কামিন্স এভাবে বলার পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ম্যাচ বাড়বে?

চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করছেন এমএইচএস লাবন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফেস অব টুমরো’র চ্যাম্পিয়ন এমএইচএস লাবন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT