চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবারের মতো নর্থ কোরিয়া সফরে যাচ্ছেন পুতিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:05 অপরাহ্ন 18, জুন 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নর্থ কোরিয়া সফররত পুতিনের সঙ্গে কর্মকর্তাদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ বছরের মধ্যে প্রথমবারের মতো নর্থ কোরিয়া সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার ১৮ জুন কিম জং উনের সঙ্গে দেখা করতে পুতিন নর্থ কোরিয়ার পৌঁছাবেন।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত সেপ্টেম্বরে দুই নেতা শেষবার রাশিয়ার ভোস্টোচনি কসমোড্রোমে দেখা করেছিলেন। তবে ২০০০ সালের পর পুতিনের এটাই প্রথম নর্থ কোরিয়া সফর। নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত একটি চিঠিতে পুতিন নর্থ কোরিয়ার সাথে বাণিজ্য ও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।

নর্থ কোরিয়ার ক্ষমতাসীন দলের মুখপত্র রোডং সিনমুনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে মার্কিন চাপ সত্ত্বেও রাশিয়াকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।

অন্যদিকে রাশিয়া এবং নর্থ কোরিয়ার মধ্যে সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। পুতিনের এই সফর দুই পারমানবিক অস্ত্রধারী রাষ্ট্রের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ককে আরও জোরদার করবে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।

সফরে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাকও যোগ দেবেন। পুতিন পিয়ংইয়ং সফর শেষে ভিয়েতনাম সফরে যাবেন।

পুতিন সর্বশেষ নর্থ কোরিয়া সফরে গিয়েছিলেন ২০০০ সালের জুলাইয়ে। প্রথবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার চার মাস পর। তখন উত্তর কোরিয়ার নেতা ছিলেন কিম জং উনের বাবা কিম জং ইল।

Tags: কিম জং উননর্থ কোরিয়াভ্লাদিমির পুতিনরাশিয়াসফরে যাচ্ছেন
Previous Post

ঈদুল আজহায় কোরবানি হয়েছে ১ কোটিরও বেশি পশু

Next Post

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি

Next Post
সুনামগঞ্জে বন্যার কারণে সড়ক পানিতে ডুবে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি

প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর ও পরিবেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পুষ্টি চাহিদা মেটাতে পথ দেখাচ্ছে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT