চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষেপণাস্ত্র ইস্যুতে ট্রাম্পকে ফোনে কড়া হুঁশিয়ারি দিলেন পুতিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:30 পূর্বাহ্ন 17, অক্টোবর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্প ও পুতিনের সাক্ষাৎকারের ছবি, আন্তর্জাতিক রাজনীতি. Channel i News - চ্যানেল আই নিউজ

টমাহক ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে সরবরাহের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন স্পষ্ট করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি এই দীর্ঘপাল্লার অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করে, তবে মস্কো-ওয়াশিংটন সম্পর্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে।

আজ ১৭ অক্টোবর শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, দুই নেতার মধ্যে প্রায় আড়াই ঘণ্টা দীর্ঘ এক ফোনালাপে এই সতর্কবার্তা দেন পুতিন। আলোচনায় ইউক্রেন যুদ্ধ, শান্তি উদ্যোগ ও ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সম্পর্কের দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ফোনালাপের পর নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে ট্রাম্প জানান, তিনি ও পুতিন বুদাপেস্টে সাক্ষাৎ করে যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করবেন। এর আগে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আগামী সপ্তাহে প্রাথমিক বৈঠকে বসবে।

রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ বৃহস্পতিবার মস্কোয় এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, পুতিন তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন যে টমাহক ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বদলাতে পারবে না। বরং এটি রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং ইউক্রেনে শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনাকে আরও ক্ষতিগ্রস্ত করবে। ফোনালাপটি ছিল খুবই ফলপ্রসূ, খোলামেলা ও গোপনীয়। আলোচনায় ইউক্রেন যুদ্ধ ছিল মুখ্য বিষয়, যেখানে পুতিন ট্রাম্পকে যুদ্ধের বর্তমান পরিস্থিতির একটি পূর্ণাঙ্গ মূল্যায়ন উপস্থাপন করেন।

রুশ পক্ষ জানিয়েছে, মস্কো বর্তমানে পুরো ফ্রন্টলাইনে কৌশলগত নিয়ন্ত্রণ ধরে রেখেছে। অপরদিকে ট্রাম্প ফোনালাপে যুদ্ধ দ্রুত শেষ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। আমেরিকার প্রেসিডেন্টের অন্যতম মূল বার্তা ছিল— ইউক্রেন সংঘাতের অবসান ঘটলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতার বিশাল সম্ভাবনা সৃষ্টি হবে।

এই আলোচনায় দুই প্রেসিডেন্টের মধ্যে সরাসরি সাক্ষাতের সম্ভাবনাও উঠে আসে। উভয় পক্ষ সম্মত হয়েছে, ট্রাম্প ও পুতিনের পরবর্তী বৈঠকের প্রস্তুতি দ্রুত শুরু করা হবে। সম্ভাব্য বৈঠকের স্থান হিসেবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের নাম প্রস্তাবিত হয়েছে।

Tags: টমাহক ক্ষেপণাস্ত্রভ্লাদিমির পুতিন
Previous Post

মেয়েদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি দেখা হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ

Next Post

তার পাপ হবে, আমার কিছুই হবে না

Next Post
বাংলাদেশের সংবাদ উপস্থাপিকা চ্যানেল আই অনলাইনে সংবাদ প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তার পাপ হবে, আমার কিছুই হবে না

ব্যক্তি মোবাইল ফোনে ফলাফল দেখছেন, অনলাইন ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন প্রক্রিয়া।. Channel i News - চ্যানেল আই নিউজ

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করা যাবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT