চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুতিনকে ‘ঘনিষ্ঠতম’ বন্ধু বললেন কিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:09 অপরাহ্ন 31, ডিসেম্বর 2024
in আন্তর্জাতিক
A A
পুতিন ও কিমের সাক্ষাৎকারের ছবি, দুই নেতা একসাথে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়াকে নতুন বছরের বার্তা দিয়ে চিঠি লিখেছেন নর্থ কোরিয়ার প্রধান। সেখানেই পুতিনকে ঘনিষ্ঠতম বন্ধু হিসেবে চিহ্নিত করেছেন কিম। রাশিয়া এবং নর্থ কোরিয়ার মধ্যে সম্প্রতি একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে। দুই দেশ আরও বেশি কাছাকাছি এসেছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বছরের শেষ দিনে নতুন বছরের শুভেচ্ছাবার্তা জানিয়ে রাশিয়াকে চিঠি লিখেছেন নর্থ কোরিয়ার প্রধান কিম জং উন। সেখানেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার সবচেয়ে কাছের বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন কিম। চিঠিতে রাশিয়ার সমস্ত মানুষ এবং ‘সাহসী সেনা’দের শুভেচ্ছা জানিয়েছেন কিম।

চিঠিতে কিম লিখেছেন, তিনি আশাবাদী ২০২৫ সালে ২০২৪ সালের চেয়েও বেশি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে দুই দেশের মধ্যে।

চিঠিতে ইউক্রেন যুদ্ধের কথা সরাসরি উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ২০২৫ সালে নিও নাৎসিদের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া সফল হবে। জয় লাভ করবে।

উল্লেখ্য, ইউক্রেন সম্প্রতি জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে তারা নর্থ কোরিয়ার সেনাকে মোকাবিলা করেছে। অর্থাৎ, নর্থ কোরিয়ার সেনা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে। সাউথ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ দীর্ঘদিন ধরেই এই অভিযোগ করছে।

শুধু তা-ই নয়, নর্থ কোরিয়া রাশিয়াকে নিয়মিত অস্ত্র এবং গুলি পাঠাচ্ছে বলেও অভিযোগ আছে। কিম কখনও এর বিরোধিতা করেনি। অভিযোগ, অন্তত এক হাজার নর্থ কোরিয়ার সেনা কুরস্ক সীমান্তে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে আহত হয়েছে। তাদের হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে।

২০২২ সাল থেকে রাশিয়া এবং নর্থ কোরিয়া নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। দুই দেশ একাধিক চুক্তি করেছে। যার মধ্যে অন্যতম সামরিক চুক্তি। রাশিয়ায় গিয়ে পুতিনের সঙ্গে দেখা করে এসেছেন কিম। পুটিনও নর্থ কোরিয়ায় গেছেন। তখনই দুই দেশের মধ্যে সামরিক চুক্তি হয়েছে।

সূত্র: ডয়চে ভেলে (ডিডব্লিউ)।

Tags: নর্থ কোরিয়ারাশিয়ারাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
Previous Post

রাস্তায় বসে জবি ছাত্রদল পদ বঞ্চিতদের কর্মসূচি পালন

Next Post

মানব নভোচারীদের পরিবর্তে মহাকাশে কাজ করবে রোবট!

Next Post
দুটি রোবট মহাকাশে কাজ করছে, একে অপরের মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

মানব নভোচারীদের পরিবর্তে মহাকাশে কাজ করবে রোবট!

ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘টাইমড আউট’ হওয়া থমাসকে ব্যাটিংয়ে ফিরিয়ে আনলেন মিরাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT