চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্প’র ট্রেলারে মুগ্ধ দর্শক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:48 অপরাহ্ন 07, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
বাংলাদেশের সংবাদ ও বিনোদন বিষয়ক ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

লম্বা সময় অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হলো তেলেগু সিনেমার সুপারস্টার  আল্লু অর্জুন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্প’র ট্রেলার।  

আড়াই মিনিটের অ্যাকশনে ভরপুর ট্রেলারটি মুক্তির পর পরই দর্শকদের মন ছুঁয়ে গেছে। ইতোমধ্যেই ভক্তদের শুভকামনায় ভরে গেছে ট্রেলারটির কমেন্ট বক্স!

সোশাল মিডিয়ায় অনেকেই শেয়ার করছেন ট্রেলারটি। অনেকেই মন্তব্য করেছেন, আল্লুর আরো একটি ব্লকবাস্টার সিনেমা হতে যাচ্ছে এটি। কয়েক ঘণ্টায় ‘পুষ্প’র ট্রেলার দেখা হয়েছে সোয়া এক কোটি বারের বেশি!

ছবিটির মূল প্রেক্ষাপট স্বর্ণ পাচারকারী একটি বিশাল দলকে ঘিরে, অন্তত ট্রেলারে তেমনই ইঙ্গিত। যাদের বিরুদ্ধে লড়ছেন বনের এক আদিবাসী কাঠমিস্ত্রি ও লরি ড্রাইভার পুষ্প রাজ। আর সেই পুষ্প রাজের ভূমিকাতেই অভিনয় করছেন আল্লু অর্জুন।

অপরদিকে আল্লু অর্জুনের বিপরীতে শ্রীভাল্লির ভূমিকায় অভিনয় করবেন রাশমিকা মান্দানা। এছাড়াও ছবিটিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে মালায়ালাম সুপারস্টার ফাহাদ ফাসিলকে।

ইতোপূর্বেই জানা গিয়েছিল, দুই পর্বে মুক্তি পাবে আল্লু অর্জুনের আসন্ন সিনেমা ‘পুষ্প’ ছবি। ট্রেলার প্রকাশ্যে আনার মাধ্যমে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছেন আসছে ১৭ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটির প্রথম পর্ব।

আসন্ন ‘পুষ্প’ ছবিটি ভিন্ন ভিন্ন পাঁচটি ভাষায় মুক্তি পাবে। যার মধ্যে রয়েছে তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালাম ও হিন্দি ভাষা। নবীন ইয়ারনেনি ও রবি শংকর প্রযোজিত এই ছবিটি পরিচালনা করছেন সুকুমার।

Tags: আল্লু অর্জুনকন্নড়ট্রেলারতামিলতেলেগু সিনেমার সুপারস্টারপুষ্পফাহাদ ফাসিলবলিউডমালয়ালামমালায়ালামমালায়ালাম সুপারস্টাররাশমিকাসুকুমারহিন্দি
Previous Post

আইসিসির মাস সেরার দৌড়ে নাহিদা আক্তার

Next Post

নৌকার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করতে দলীয় সদস্যদের হুঁশিয়ারি: আইভী

Next Post
আইভী বলছেন, দলীয় সদস্যদের নৌকার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করতে হুঁশিয়ারি. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌকার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করতে দলীয় সদস্যদের হুঁশিয়ারি: আইভী

বিকাশের ‘মুজিব’ গ্রাফিক নভেল বিতরণ অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটের ৫৫টি স্কুলে বিকাশ’র ‘মুজিব’ গ্রাফিক নভেল বিতরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT