চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পুষ্পা টু’ দেখতে এসে ভক্তের মৃত্যু, গ্রেপ্তার তিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:12 অপরাহ্ন 09, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
ভক্তের মৃত্যুতে শোক প্রকাশ, পুলিশ ও দর্শকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ৪ ডিসেম্বর ‘পুষ্পা টু’ সিনেমার প্রিমিয়ারে হায়দরাবাদে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার আল্লু অর্জুন ভক্ত। প্রিয় তারকাকে সরাসরি দেখার জন্য রীতিমতো হুড়োহুড়ি শুরু করে দেন সকলে। পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। এ সময় ঘটে যায় এক অপ্রীতিকর ঘটনা, পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় ৩২ বছর বয়সী এক নারীর। এছাড়াও ওই নারীর ১৬ বছর বয়সী ছেলেও গুরুতর আহত হয়।

ঘটনাটি যখন ঘটে, তখন অভিনেতা আল্লু অর্জুন থিয়েটারে প্রবেশ করতে যাচ্ছিলেন। তাই নিহতের পরিবারের সদস্যরা আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে শুধু নায়কের বিরুদ্ধেই নয়, তার নিরাপত্তারক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় গত শনিবার এক সংবাদ সম্মেলনে আল্লু অর্জুন নিহতের পরিবারের কাছে ক্ষমা চান এবং অভিনেতার পক্ষ থেকে ২৫ লক্ষ রুপি ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়। একইসঙ্গে গুরুতর আহত সেই ছেলেটির চিকিৎসার খরচের দায়ভার নেওয়ারও আশ্বাস দেন আল্লু অর্জুন।

এবার হায়দরাবাদ পুলিশ এই ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। ভারতীয় গণমাধ্যমের খবর, পুলিশ যে তিনজনকে গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে একজন সন্ধ্যা থিয়েটারের মালিক এম সন্দীপ, একজন ম্যানেজার এম নাগার্জু এবং একজন নিরাপত্তা প্রধান গন্ধকাম বিজয় চন্দর। তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে।

তবে শুধু পদপিষ্ট হয়ে নারীর মৃত্যুর ঘটনাই নয়, ‘পুষ্পা টু’ মুক্তিকে কেন্দ্র করে আরও বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তেলেঙ্গানার একটি সিনেমা হলে ‘পুষ্পা টু’ না দেখানোয় হল মালিককে মারধরের হুমকি দেওয়া হয়েছে। এমনকি খোদ ছবির পরিচালক সুকুমারকে মারধরের হুমকি দেন ক্ষত্রিয় কর্ণি সেনার প্রধান রাজ শেখাওয়াত। –ইন্ডিয়া টুডে

Tags: আল্লু অর্জুনপ্রিমিয়ারভক্তরাশমিকা মান্দানা
Previous Post

বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিবদের বৈঠক শেষ

Next Post

‘আজকে যিনি আমলা, কাল সে রাজনীতিবিদ, পরের দিন ব্যবসায়ী’

Next Post
একজন রাজনীতিবিদ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আজকে যিনি আমলা, কাল সে রাজনীতিবিদ, পরের দিন ব্যবসায়ী’

আসিফ নজরুল বক্তৃতা দিচ্ছেন, পেশাদার পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুদক-বিচার বিভাগ বিগত সরকারের দাসে পরিণত হয়েছিল: আসিফ নজরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT