যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের নাম রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়ে। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় এই প্রকল্পের কাজ প্রায় শেষ দিকে। আগামী মাসের যে কোনো দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন বলে জানিয়েছেন ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কমান্ডার।







