চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কী থাকছে ‘পুনর্জন্ম’র অন্তিম পর্বে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:30 অপরাহ্ন 24, জুন 2023
in বিনোদন
A A
একজন ব্যক্তি হাসছে, পেছনে একটি আয়না ও অন্যান্য জিনিস দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের সাড়া জাগানো ‘পুনর্জন্ম’-এর তিন কিস্তি দর্শক মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছিল। ভিকি জাহেদের পরিচালনায় যেখানে মূল চরিত্রে অভিনয় করেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

ডার্ক-থ্রিলার ও সাসপেন্সে ভরা এ নাটক সবশ্রেণীর দর্শকের মন জয় করে। দর্শকপ্রিয় এ নাটকটির অন্তিম পর্ব আসছে ঈদুল আযহায়। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ঈদুল আযহার দ্বিতীয় দিনে দেখা যাবে বহুল প্রতীক্ষিত এই নাটকটির অন্তিম পর্ব।

জানা যায়, ঈদের দ্বিতীয় দিনে দুই অংশে দেখা যাবে ‘পুনর্জন্ম’ এর অন্তিম পর্ব। প্রথম অংশ রাত ৭টা ৫০ মিনিটে এবং একই দিন রাত ৯টা ৩৫ মিনিটে দেখা যাবে দ্বিতীয় অংশ।

‘পুনর্জন্ম ৩’ এর গল্প যেখানে শেষ হয়েছে সেখান থেকেই ‘পুনর্জন্ম’ এর অন্তিমপর্বের গল্প শুরু হবে। নুরু, রাফসানকে আটক করে ফেলেছে। এদিকে মঞ্জু, রোকেয়া এবং কামালকে হাসপাতালে নিয়ে যাবে। ওসি হারুন কামালকে আটক করবেন। কামালের মাধ্যমে রাফসানকে আটকানোর পরিকল্পনা শুরু করবেন হারুন। কিন্তু রাফসান তো নিরুদ্দেশ, নুরু, রাফসানকে আটকে রেখে তার সমস্ত সম্পত্তি দখল করার প্ল্যান বানাচ্ছে। নিজে কান হারিয়ে রোকেয়ার প্রতিশোধের আগুন কয়েকগুন বেড়ে যাবে।

এদিকে মঞ্জু, কামালের মাধ্যমে লাবণির পরিণতি জানার চেষ্টা করছে। জেল খানায় বর্ষা একেবারে নিশ্চুপ হয়ে গেছে। রাফসানের রহস্য তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে। চারিদিকে এতো শত্রু নিয়ে রাফসান কীভাবে বাঁচবে? রাফসানের খেলা কি তাহলে শেষ? ‘পুনর্জন্ম’র অন্তিম পর্বে মিলবে সকল প্রশ্নের উত্তর।

আগের মতো নিশো-মেহজাবীন ছাড়াও ‘পুনর্জন্ম’ ইউনিভার্সে নওশাবা, মুকুল সিরাজসহ আগে যারা তারা সবাই থাকবেন বলে জানান ভিকি জাহেদ।

২০২১ সালের জুলাইতে চ্যানেল আইয়ের উদ্যোগে ‘পুনর্জন্ম’ নির্মিত হয়েছিল। প্রথম কিস্তিতে নাটকটি ব্যাপকভাবে আলোচিত হয়। এরপর একই বছরের অক্টোবরে প্রচারিত হয় ‘পুনর্জন্ম ২’। সর্বশেষ গেল বছরের ১ অক্টোবর চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সম্প্রচার হয় ‘পুনর্জন্ম ৩’। এরপর রিলিজ দেয়া হয় চ্যানেল আই প্রাইমের ইউটিউবে। সেখানে লাখ লাখ দর্শক নাটকটি দেখেছেন, করেছেন তুমুল প্রশংসা।

Tags: অন্তিম পর্বআফরান নিশোঈদুল আযহাচ্যানেল আইনওশাবানাটকপুনর্জন্মভিকি জাহেদমুকুল সিরাজমেহজাবীন চৌধুরীলিড বিনোদনসিনেমা
Previous Post

শরীর উৎফুল্ল রাখে যে ৩ ধরনের খাবার

Next Post

নাথান বমের উপদেষ্টা হিসেবে কাজ করত শামিন: সিটিটিসি

Next Post
শামিনের ছবি, নাথান বমের উপদেষ্টা হিসেবে কাজ করতেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাথান বমের উপদেষ্টা হিসেবে কাজ করত শামিন: সিটিটিসি

প্রাকৃতিক পরিবেশে হাস্যোজ্জ্বল নারী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্দুক নিয়ে খেলছিল ২ বছরের শিশু, গুলিতে গর্ভবতী মা নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT