চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিষ্ঠাবার্ষিকীর রাতে ‘পুনর্জন্ম ২’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:06 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
প্রতিষ্ঠাবার্ষিকীর রাতে ‘পুনর্জন্ম ২’ সিনেমার দৃশ্য, নারী মুখের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

২২ বছর পূর্ণ করে ১ অক্টোবর ২৩ বছরে পা রাখতে যাচ্ছে বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’। আর এই বিশেষ দিনে থাকছে নানা আয়োজন। তারমধ্যে অন্যতম ভিকি জাহেদের পরিচালনায় ‘পুনর্জন্ম’ নাটকের বহুল প্রতীক্ষিত সিক্যুয়াল ‘পুনর্জন্ম ২’!

শুক্রবার রাত ৮টায় ‘পুনর্জন্ম ২’ দেখতে পারবেন দর্শক। এমনটাই জানিয়েছে চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ।

ঈদুল ফিতরে আলোচনায় আসে চ্যানেল আইয়ের থ্রিলারধর্মী নাটক ‘পুনর্জন্ম’। টেলিভিশনে প্রচারের পর নাটকটি চ্যানেল আই প্রাইম ইউটিউবেও প্রশংসায় ভাসে। এরপরই নির্মাতা ‘পুনর্জন্ম ২’ নির্মাণের ঘোষণা দেন। তখন থেকেই নাটকটি নিয়ে প্রতীক্ষায় আছে দর্শক। যে প্রতীক্ষা ফুরাচ্ছে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে।

তবে টেকনিক্যাল কারণে ‘পুনর্জন্ম ২’কে আর নাটক বলা যাচ্ছে না। কারণ, এটি ইতোমধ্যে শর্টফিল্ম বিভাগে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে!

এ বিষয়ে নির্মাতার ভাষ্য, ‘পুনর্জন্ম’ থেকে ‘পুনর্জন্ম ২’ এর গল্পটির গভীরতা অনেক। বলা যায়, বিষয়বস্তুর পরিপক্কতা অথবা গভীরতার কারণে স্বল্পদৈর্ঘ্য হিসেবে ছাড়পত্র নেয়া।’

‘পুনর্জন্ম’ যারা দেখেছিলেন তারা জানেন গল্পটি কোথায় গিয়ে শেষ হয়েছিল। ভিকি জানালেন, যেখানে প্রথম পর্ব শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হবে ‘পুনর্জন্ম ২’।

চ্যানেল আই অনলাইনকে ভিকি জাহেদ বললেন, গল্পের ধারণা দিতে চাই না। বেশকিছু টুইস্ট রয়েছে। চমকে দেওয়ার মতো ব্যাপার রয়েছে। প্রথম অংশ দেখে দর্শক ধাক্কা খেয়েছিলেন। ‘পুনর্জন্ম ২’ দেখেও দর্শক একাধিকবার ধাক্কা খেতে পারেন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী কনটেন্টগুলোর সিক্যুয়াল বেশীরভাগ ক্ষেত্রে ফ্লপ হয়। তাই কাজের আগে চ্যালেঞ্জ নিয়েই করতে হয়েছে। এজন্য গত দেড় মাস গল্পের পিছনে আমাকে দিতে হয়েছে।

‘মিস্টার টুইস্ট’ খ্যাত এ নির্মাতা বলেন, যেহেতু প্রথম অংশ যেখানে শেষ হয়েছে দ্বিতীয় অংশ ঠিক সেখান থেকে শুরু হয়েছে তাই দ্বিতীয় কিস্তির জন্য একেবারে ধরে ধরে কাজ করতে হয়েছে। লোকেশনগুলোও হুবহু মিলিয়ে করেছি। এমনও হয়েছে শুটিং হাউস গুছিয়ে আগের অংশের বাড়ির রঙের সঙ্গে মিলিয়ে করতে হয়েছে। মনে হবে, প্রথম ও দ্বিতীয় অংশ একই সঙ্গে শুটিং করা।

চ্যানেল আইয়ের উদ্যোগে নির্মিত ‘পুনর্জন্ম ২’-এ আফরান নিশো-মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন নওশাবা, শাহেদ আলী, মুকুল সিরাজ প্রমুখ।

Tags: অক্টোবরচ্যানেল আইছাড়পত্রনওশাবানাটকনিশোপুনর্জন্মভিকি জাহেদমেহজাবীনলিড বিনোদনসিনেমাসেন্সর বোর্ড
Previous Post

সবসময় সঠিক ছিলাম, আছি এবং থাকবো: শাকিব

Next Post

মুহিবুল্লাহ হত্যার দ্রুত তদন্ত ও বিচার চায় ইউএনএইচসিআর

Next Post
ইউএনএইচসিআর এর লোগো ও একজন বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুহিবুল্লাহ হত্যার দ্রুত তদন্ত ও বিচার চায় ইউএনএইচসিআর

নারী ও শিশুর জন্য চ্যালেঞ্জের মধ্যে পরিস্থিতি, করোনাকালে সচেতনতা জরুরি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালে নারী ও শিশুর পরিস্থিতি শঙ্কাজনক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT