চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেন্ডিংয়ে এখনও শীর্ষে ‘পুনর্জন্ম ৩’, নির্মাতা বললেন ‘কষ্ট সার্থক’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:00 অপরাহ্ন 08, অক্টোবর 2022
in বিনোদন
A A
পুনর্জন্ম ৩ এর নাটকের দৃশ্য, দুই চরিত্রের মুখোমুখি সংলাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

২ অক্টোবর রাতে ইউটিউবে উন্মুক্ত হওয়ার ১২ ঘণ্টার মধ্যে ট্রেন্ডিংয়ে বাংলাদেশ থেকে শীর্ষস্থান দখল করে নেয় ভিকি জাহেদ পরিচালিত চ্যানেল আইয়ের বহুল আলোচিত নাটক ‘পুনর্জন্ম ৩’। এখনও শীর্ষ অবস্থান ধরে রেখেছে বিশেষ এই নাটকটি!

এরইমধ্যে ইউটিউবে অবমুক্ত হওয়ার ৫ দিনের মধ্যে ৫০ লাখ ভিউ স্পর্শ করে ‘পুনর্জন্ম ৩’। শনিবার (৮ অক্টোবর) দুপুর আড়াইটা পর্যন্ত নাটকটি দেখা হয়েছে প্রায় ৫৩ লাখ বার। যা দেখে নির্মাতা বললেন, কষ্ট সার্থক!

‘পুনর্জন্ম ৩’ এর অভাবনীয় সাফল্যে নির্মাতা ভিকি জাহেদ বলেন,‘পুনর্জন্ম ৩ নিয়ে আপনাদের পজিটিভ রেস্পন্স আমাদের আপ্লুত করেছে! সত্যি বলতে ‘পুনর্জন্ম ৩’ রিলিজের আগমুহূর্ত পর্যন্ত আমরা নার্ভাস ছিলাম। পুনর্জন্ম ১ ও ২ এর সাফল্যকে ‘পুনর্জন্ম ৩’ স্পর্শ করতে পারবে কি না, সেটা নিয়ে উৎকণ্ঠিত ছিলাম। কিন্তু এটি মুক্তির পর যখন দর্শক প্রতিক্রিয়া আসতে শুরু করলো, তখন মনে হলো যেন আমাদের কষ্ট সার্থক হয়েছে।’

ভিকি বলেন, আপনারা ‘পুনর্জন্ম ৩’ এর জন্য আরো বেশী মাত্রায় আপনাদের ভালোবাসা বর্ষণ করেছেন। আপনাদের হাজারো রিভিউ, কসপ্লে, ফ্যান থিউরি, ফ্যানমেড পোস্টার, মিম, ক্যারেক্টার মিনিয়েচার, ক্যারেক্টার স্কেচ, ফ্যান ভিডিও প্রমাণ করে ‘পুনর্জন্ম ৩’ আপনাদের কতটা ভালো লেগেছে। আপনাদের এই ভালোবাসা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। এই অনুপ্রেরণা ‘পুনর্জন্ম’ অন্তিম পর্বের জন্য আমাদের দায়বদ্ধতা পূরণ করতে সাহায্য করবে।

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ অক্টোবর রাতে সম্প্রচারের পর গেল রবিবার (২ অক্টোবর) সন্ধ্যায় চ্যানেল আই প্রাইমের ইউটিউবে অবমুক্ত হয় ‘পুনর্জন্ম ৩’। এরপর থেকেই হাজার হাজার দর্শকের প্রশংসা।

সিক্যুয়ালে নির্মিত যে কোনো নাটক বা সিনেমা আলোচিত হয় না, এমন অভিযোগ দর্শকের পুরনো। প্রথম কিস্তি টপকানো প্রোডাকশন খুবই কম দেখা যায়। তবে ব্যতিক্রম দেখালেন নির্মাতা ভিকি জাহেদ। ‘পুনর্জন্ম’র সিক্যুয়াল নির্মাণ করে হাতেনাতে প্রমাণ দিলেন এই তরুণ নির্মাতা।

সিক্যুয়াল বানিয়েও হিট করানো যায়। প্রচারের কয়েক ঘণ্টার মধ্যে নিশো-মেহজাবীন অভিনীত ‘পুনর্জন্ম ৩’ ইউটিউব থেকে এখন পর্যন্ত দেখেছেন প্রায় ১৮ লাখের মতো দর্শক! এতো কম সময়ে এই রেকর্ডও বিরল!

গেল বছর জুলাইতে চ্যানেল আইয়ের উদ্যোগে ‘পুনর্জন্ম’ নির্মিত হয়েছিল। প্রথম কিস্তিতে নাটকটি ব্যাপকভাবে আলোচিত হয়। এরপর গেল বছরের অক্টোবরে প্রচারিত হয় ‘পুনর্জন্ম ২’। নাটকে আফরান নিশো-মেহজাবীন ছাড়া অভিনয় করেছেন নওশাবা, শাহেদ আলী, মুকুল সিরাজ, খায়রুল বাসার প্রমুখ।

Tags: আফরান নিশোখায়রুল বাসারচ্যানেল আইনওশাবানিশোপুনর্জন্মপুনর্জন্ম ২পুনর্জন্ম ৩ভিকি জাহেদমুকুল সিরাজলিড বিনোদনশাহেদ আলী
Previous Post

যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তিতে শাকিবের ‘কোনো হাত নেই’: পূজা চেরী

Next Post

ভারতকে হারাতে বাংলাদেশের চাই ১৬০

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেটাররা অনুশীলন করছেন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতকে হারাতে বাংলাদেশের চাই ১৬০

অ্যাভেঞ্জার্সের চরিত্রের এক অ্যাকশন দৃশ্য, মহাকাশের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আদিপুরুষ’-এ সাইফের চেহারা নিয়ে বিতর্ক, যা বললেন পরিচালক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT