চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঞ্জাবে বৈধ পরিচয়পত্র ছাড়া অভিবাসী শ্রমিকদের গ্রাম ছাড়ার নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:35 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অভিবাসী শ্রমিকরা পাঞ্জাব থেকে গ্রামে ফিরছে, মুখে মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঞ্জাবে বৈধ কাগজপত্র ছাড়া অভিবাসী শ্রমিকদের দেশত্যাগের নির্দেশ

পাঞ্জাবের বেশ কয়েকটি পঞ্চায়েতে জারি করা বৈধ পরিচয়পত্র ছাড়া অভিবাসীদের এক সপ্তাহের মধ্যে গ্রাম ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

প্রস্তাবে বলা হয়, যাদের কাছে সঠিক পরিচয়পত্রের কাগজপত্র নেই তাদের এই গ্রামগুলিতে বসবাস করতে দেওয়া হবে না। হোশিয়ারপুর জেলার প্রায় ২৭টি গ্রামে এই ধরনের প্রস্তাব পাস করা হয়।

মঙ্গলবার ৯ সেপ্টেম্বর হোশিয়ারপুরে একজন অভিবাসী শ্রমিকের পাঁচ বছরের এক ছেলের নৃশংস হত্যার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনায় রাজ্যের বিভিন্ন অংশে অভিবাসী জনগোষ্ঠীর বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়।

রোববার চাব্বেওয়াল পঞ্চায়েত তাদের এই প্রস্তাব পাস করা হয়।

১৩ সেপ্টেম্বর বাজওয়ারা গ্রামে একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে চক সাধু, নন্দন, সিংপুর, বাসি বাহিয়ান, দাদা, কিলা বরুন, এলাহাবাদ, বিলাসপুর এবং আনন্দগড় সহ প্রায় ২৭টি গ্রামের পঞ্চায়েত প্রধান উপস্থিত ছিলেন।

সভায় একটি যৌথ প্রস্তাব পাসে বলা হয়, পঞ্চায়েতগুলি আর পাঞ্জাব সরকার কর্তৃক জারি করা বৈধ পরিচয়পত্র ছাড়া অভিবাসী শ্রমিকদের কোনও সরকারী নথি যাচাই করবে না। এই ধরনের অভিবাসীদের গ্রামে থাকতে দেওয়া হবে না।

বাজওয়াড়ার সরপঞ্চ রাজেশ কুমার ওরফে ববি মাহে বলেন, “বৈধ পরিচয়পত্রবিহীন অভিবাসীদের গ্রাম ছেড়ে দিতে বলা হয়েছে। যারা ইতিমধ্যেই আধার বা প্যান কার্ডের নথিপত্র নিয়ে এখানে বাস করছেন তাদের জানানো হয়েছে যে বাইরে থেকে আসা তাদের আত্মীয়স্বজনরা পঞ্চায়েত কর্তৃক নাগরিকত্ব সনদ যাচাইয়ের জন্য যোগ্য হবে না।”

তিনি আরও বলেন, ভাড়ায় বসবাসকারী অভিবাসী শ্রমিকরা কেবল তখনই তা করতে পারবেন, যদি তাদের বাড়িওয়ালারা পঞ্চায়েতের কাছে লিখিতভাবে অঙ্গীকারপত্র জমা দেন এবং তাদের সম্পূর্ণ দায়িত্ব নেন।

মাহে দাবি করেন যে, বর্তমানে প্রায় ২০০-২৫০ জন অভিবাসী শ্রমিক বাজওয়াড়ায় বাস করেন। তিনি অভিযোগ করেন যে তাদের অনেকেই পঞ্চায়েতের জমি অবৈধভাবে দখল করেছে, ভাড়া না দিয়ে বা আইনি অনুমতি না নিয়ে বিদ্যুৎ মিটার এবং জল সংযোগসহ স্থায়ী বাড়ি তৈরি করেছে। এই দখল সম্পর্কে ৮ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কাছে একটি অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Tags: অভিবাসী শ্রমিকনাগরিকত্বপঞ্চায়েতপাঞ্জাব
Previous Post

আফগানদের হারিয়ে সুপার ফোরের দৌড়ে টিকে থাকল বাংলাদেশ

Next Post

ওয়ালটন থেকে মাদারবোর্ড রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্রে

Next Post
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে মাদারবোর্ড রপ্তানি উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ালটন থেকে মাদারবোর্ড রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্রে

প্রধান চরিত্রের মুখের কাছাকাছি, ঐতিহ্যবাহী পোশাক পরা নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক মঞ্চ থেকে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT