চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পুলসিরাত’ বদলে হয়ে গেল ‘সরদার বাড়ির খেলা’

ঈদে বড়পর্দায় মুক্তির প্রতীক্ষায় আছে রোশান-বুবলী অভিনীত এই সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:18 অপরাহ্ন 14, মে 2025
in বিনোদন
A A
বাংলাদেশি যুবক ও যুবতী হাস্যোজ্জ্বল ও মজার মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার আপত্তির মুখে রোশান ও বুবলী অভিনীত ‘পুলসিরাত’ সিনেমার নাম পরিবর্তন করতে হয়েছে বলে দাবি করেছেন পরিচালক রাখাল সবুজ। এ সিনেমার নতুন নাম রাখা হয়েছে ‘সরদার বাড়ির খেলা’।

চিত্রনায়ক রোশান চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়ে বলেছেন, ‘পুলসিরাত’ ইসলামিক নাম বলে এটি পরিবর্তন করতে বলা হয়েছে।

সিনেমাটি ২০২২-২৩ অর্থ বছর ‘পুলসিরাত’ নামেই সরকারী অনুদান পেয়েছিল। পরবর্তীতে যখন প্রিভিউ কমিটিতে জমা দেয়া হয়, তখন নাম পরিবর্তন করতে বলা হয় বলে জানান পরিচালক রাখাল সবুজ।

তিনি বলেন, ‘পুলসিরাত’ নামের সঙ্গে ইসলামিক নামের সামঞ্জস্য রয়েছে এ কারণে নাম পরিবর্তন করতে হয়েছে। কিন্তু যখন অনুদান পেয়েছি, তখন এই নামই ছিল।

পরিচালক বলেন, গল্পে ইসলামিক কিছু নেই। তবুও মিনিস্ট্রির কথা রাখতে হয়েছে যেহেতু অনুদানের ছবি। দুই সপ্তাহ আগে সার্টিফিকেশন বোর্ড ‘সরদার বাড়ির খেলা’ নামে সেন্সর দিয়েছে। নাম পরিবর্তন হওয়ায় মুক্তির পর কিছুটা প্রভাব পড়তে পারে। কারণ এই নামেই এতোদিন প্রমোশন ও সংবাদ হয়ে আসছে।

নির্মাতা বলেন, ‘পুলসিরাত’ নামটা আকর্ষণীয় ছিল। নামের উপর একটি গানও রয়েছে সিনেমাতে। সেটা থাকবে এবং একটি ট্যাগ লাইন রেখেছি ‘বাহাত খবরদার, পুলসিরাত হইমু পার’।

‘সরদার বাড়ির খেলা’ সিনেমায় রোশানের সঙ্গে রয়েছেন শবনম বুবলী। রোশান জানান, লাঠি খেলা নিয়ে সিনেমা। পরে একটি ছেলের জীবনের গতি পরিবর্তন হয়ে যায়। সেখান থেকে গল্পের মোড় নেয়। শুনেছি সেন্সর হয়েছে, ঈদে মুক্তি পাবে। হয়তো দু-একদিনের মধ্যে ঘোষণা দেয়া হবে।

রাখাল সবুজ বলেন, ‘সরদার বাড়ির খেলা’ আগামী কোরবানীর ঈদে সিনেমা হলে মুক্তি দেব। ইতোমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Tags: পুলসিরাতবুবলীরোশানলিড বিনোদনসিনেমা
Previous Post

ট্রাম্প মানেই বৈশ্বিক হুমকি, কানের মঞ্চে নিরোর প্রতিবাদ

Next Post

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুবাইদা রহমানকে হাইকোর্টের জামিন

Next Post
জামিন না মঞ্জুর পর্যন্ত জুবাইদা রহমানের হাইকোর্টে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুবাইদা রহমানকে হাইকোর্টের জামিন

ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT