চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূজা বললেন ‘মেকাপ করা ছেড়ে দিচ্ছি’

‘দম’ এর মহরত অনুষ্ঠানে মেকাপ ছাড়া পূজা চেরী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:21 অপরাহ্ন 29, অক্টোবর 2025
in বিনোদন
A A
বাংলাদেশি অভিনেত্রী ও নির্মাতাদের ছবি, পোজ ও হাসি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামি বছরে ঈদুল ফিতরকে টার্গেট করে ‘দম’ শিরোনামে সিনেমা আনছেন রেদওয়ান রনি। আগেই ঘোষণা দেওয়া হয়েছিল, সিনেমাটিতে অভিনয় করবেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী।

এবার জানা গেল, সিনেমাটিতে অভিনয় করতে যাচ্ছেন নায়িকা পূজা চেরী। চলতি মাসের শুরুতেই বিষয়টি নিশ্চিত হয় চ্যানেল আই অনলাইন।

সিনেমার শুটিং শুরুর আগে বুধবার (২৯ অক্টোবর) ছিলো ‘দম’ এর মহরত অনুষ্ঠান। যেখানে প্রথমবার আনুষ্ঠানিকভাবে পূজাকে নিশোর নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়।

মহরত অনুষ্ঠানে একেবারে সাদামাটা সাজে দেখা যায় পূজা চেরীকে। তিনি মঞ্চে আসেন পালকি চড়ে! তাকে পালকি থেকে হাত ধরে নামাতে এসময় সহায়তা করতে দেখা যায় ‘দম’ এর দুই অভিনেতা চঞ্চল চৌধুরী ও নিশোকে!

মেকাপের বিষয়ে এসময় পূজা বলেন,“মেকাপ করা ছেড়ে দিচ্ছি। এই সিনেমায় কোনো মেকাপ ছাড়াই আমাকে দেখা যাবে। ইতোমধ্যে মেকাপ থেকে নিজেকে দূরে রাখছি। একদম ন্যাচারাল লুকে সিনেমাতে আমাকে দেখা যাবে।”

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অতিথিদের হাসি ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ সাধারণত সিনেমায় গ্ল্যামারে পূর্ণ পূজাকেই দেখা গেছে এতো দিন। কিন্তু ‘দম’-এর চরিত্র হয়ে উঠতে তাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। এ বিষয়ে এই নায়িকা বলেন, “এই সিনেমা মুক্তির পর হয়তো নিজেকে একজন পাক্কা অভিনেত্রী মনে করতে পারবো।”

‘দম’ যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি।

সিনেমাটির নির্মাতা রেদওয়ান রনি অনেকদিন পর বড়পর্দায় ফিরছেন। তার ভাষায়,“সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে দম, আর এ গল্পটা সার্ভাইভাল ঘরানার।”

ছবিতে যুক্ত হওয়ার সময় নিশো বলেছিলেন,“এই সিনেমায় পারফরমেন্সের অনেক চ্যালেঞ্জ আছে, যা আমাকে অনুপ্রাণিত করেছে। দেশে এ ধরনের গল্প আমি আগে দেখিনি।”

অন্যদিকে চঞ্চল চৌধুরী বলেছেন, “দম সিনেমার গল্পটা অসাধারণ। আগে এ ধরনের গল্পে কাজ হয়নি। খুবই চ্যালেঞ্জিং। আমার মনে হয় দর্শকরাও চমকে যাবেন।”

Tags: আলফা আইএসভিএফচঞ্চল চৌধুরীদমনিশোপূজা চেরীলিড বিনোদনসিনেমা
Previous Post

মাঠে প্রবেশের সময় লেইপজিগ সমর্থকের মৃত্যু

Next Post

বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে, আফগানিস্তান ম্যাচ বাতিল

Next Post
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে, আফগানিস্তান ম্যাচ বাতিল

আফগানিস্তানের ক্রিকেটার উইকেটের সামনে দাঁড়িয়ে আছেন, জিম্বাবুয়ের ব্যাটসম্যান প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম টি-টুয়েন্টিতে জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারাল আফগানরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT