প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। একইসাথে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর ফলাফল প্রকাশ সম্পর্কিত ভুলের জন্য দুঃখপ্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
বুধবার রাতে অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) শাহ রেজওয়ান হায়াত সাক্ষরিত সংশোধিত ফল প্রকাশ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বৃত্তির ফল প্রকাশ করা হলেও কারিগরি ত্রুটির কারণে তা স্থগিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।









