চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রশিবিরের এবারের প্রকাশনায় জুলাই আন্দোলনের বীরত্বগাঁথা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:52 অপরাহ্ন 06, নভেম্বর 2024
in - সেমি লিড, রাজনীতি
A A
ছাত্রশিবিরের প্রকাশনায় জুলাই আন্দোলনের বীরত্বগাঁথা তুলে ধরা হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রশিবিরের এ বছরের প্রকাশনায় জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের আত্মত্যাগ ও সাহসী ভূমিকা বীরত্বগাথা গল্পগুলো স্থান পেয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। তিনি বলেছেন, সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল স্পিরিট ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই ধারণ করে আসছে।

বুধবার (৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ছাত্রশিবিরের ২০২৫ সালের প্রকাশনা সামগ্রীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

শিবির সেক্রেটারি বলেন, জুলুম ও নির্যাতনের মূলোচ্ছেদ করে একটা বৈষম্যহীন সমাজ গঠন করার লক্ষ্যেই ইসলামী ছাত্রশিবির গঠিত হয়, যা জুলাই-আগস্ট অভ্যুত্থানের মূল চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই এ বছর আমরা আমাদের প্রকাশনায় এই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ ও সাহসী ভূমিকা বীরত্বগাথা গল্পগুলো স্থান দিয়েছি।

এসময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, বর্তমান সমাজে প্রচলিত জাহেলিয়াতপূর্ণ চিন্তা ও মূল্যবোধ আমাদের জাতির অগ্রগতি ও মঙ্গলকে বাধাগ্রস্ত করছে। এসব ভুল ধারণার বিরুদ্ধে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির প্রতিস্থাপন অপরিহার্য।

তিনি বলেন, ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা মানবতার সঠিক পথপ্রদর্শন করে। ইসলামী সংস্কৃতি ও নীতির মাধ্যমে আমরা আমাদের চিন্তা ও নীতি-নৈতিকতায় আমূল পরিবর্তন আনতে পারব, যা সমাজকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। এটি আমাদের জাতির প্রকৃত মুক্তি ও সমৃদ্ধির পথে একমাত্র সঠিক দিশা।

কেন্দ্রীয় সভাপতি বলেন, আমাদের মূল লক্ষ্য হলো জাতির মন-মগজে জেঁকে বসা হীনম্মন্যতা ও জাহেলিয়াতকে দূর করে ইসলামের সুমহান ও শাশ্বত আহ্বান পৌঁছে দেওয়া। ইসলামী সভ্যতা ও সংস্কৃতির সঠিক অনুধাবন তরুণ ছাত্রদের মধ্যে গড়ে তোলার প্রয়াসে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। পশ্চিমা বয়ান শুনে যারা ইসলামকে শুধুমাত্র একটি ধর্ম হিসেবে মনে করেছে, তাদেরকে ইসলামের বিশালতা বোঝানোর জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, যার ধারাবাহিকতায় আমরা আমাদের প্রকাশনা সামগ্রী সেই আলোকে সাজিয়েছি।

কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমানের সঞ্চালনায় সভাপতি ও সেক্রেটারি জেনারেল ছাড়াও ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকাস্থ শাখা সভাপতিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতি নতুন বছরেই আকর্ষণীয় প্রকাশনা সামগ্রী প্রকাশ করে ছাত্রশিবির। এবারের প্রকাশনার মধ্যে রয়েছে তিন পাতা ক্যালেন্ডার, এক পাতা বড়ো ক্যালেন্ডার, এক পাতা ছোটো ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার, ইয়ার প্লানার, ইংরেজি বড়ো ডায়েরি, বাংলা বড়ো ডায়েরি, মাঝারি ডায়েরি ও পকেট ডায়েরি, ইসলাম ও সচেতনতামূলক বাণীসংবলিত স্টিকার প্রভৃতি। শিবির সভাপতি এসব প্রকাশনা সামগ্রী ছাত্রসমাজ ও সুধীমহলের নিকট পৌঁছে দেওয়ার জন্য সংগঠনের সকল স্তরের জনশক্তির প্রতি আহ্বান জানিয়েছেন।

Tags: ছাত্রশিবিরজাহিদুল ইসলাম
Previous Post

মার্কিন নির্বাচন: ট্রাম্প কার্ডে কী বলছেন বিশ্বনেতারা?

Next Post

যে কারণে কখনই মা হতে চাননি রাধিকা

Next Post
রাধিকা মায়ের জন্য অনিচ্ছুক, তার কারণ ব্যাখ্যা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে কখনই মা হতে চাননি রাধিকা

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং প্রস্তুত, ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

২৩ রানে ৮ উইকেট নেই, আরেকটি ব্যাটিং বিপর্যয়ে হেরে গেলেন শান্তরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT