চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতির অভিযোগে গণপূর্তের প্রকৌশলী মঈনুল ইসলাম বাধ্যতামূলক অবসরে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:03 অপরাহ্ন 27, অক্টোবর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
গণপূর্তের প্রকৌশলী মঈনুল ইসলাম বাধ্যতামূলক অবসরে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির অভিযোগে আলোচিত গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) ড. মো. মঈনুল ইসলামকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার।

সোমবার (২৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় এবং জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বিবেচনা করে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৫ অনুযায়ী ড. মঈনুল ইসলামকে অবসর দেওয়া হয়েছে। তিনি অবসরজনিত সব সুবিধা পাবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

তবে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে শত কোটি টাকারও বেশি সম্পদের মালিক হয়েছেন প্রকৌশলী মঈনুল ইসলাম। গণপূর্ত অধিদপ্তরের তিনটি বড় প্রকল্প– র‌্যাব সদর দফতর নির্মাণ, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ প্রকল্প এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক ভবন নির্মাণে ব্যাপক দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্র জানায়, কথিত যুবলীগ নেতা ও বিতর্কিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের সঙ্গে যোগসাজশে এসব প্রকল্পে অনিয়ম করেন মঈনুল। জি কে শামীমের মাধ্যমে বিপুল পরিমাণ ঘুষ ও কমিশন গ্রহণের তথ্যও অনুসন্ধানে উঠে এসেছে।

এর আগে ৫ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে মঈনুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম ও সহকারী পরিচালক গাজী নোয়ামুল আহসান তাঁর কাছ থেকে প্রকৌশলী-ঠিকাদার সিন্ডিকেটের বিষয়ে তথ্য নেন।

দুদক সূত্র জানায়, ২৬ ডিসেম্বর মঈনুল ইসলামের দুর্নীতির অনুসন্ধান শুরু হয় এবং অভিযোগের পক্ষে পর্যাপ্ত নথিপত্রও পাওয়া গেছে।

অভিযোগ অনুযায়ী, র‌্যাব সদর দফতর নির্মাণ প্রকল্পে অনিয়ম করে জি কে শামীমের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেন মঈনুল। সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ প্রকল্পে ১৩.৫ শতাংশ হারে কমিশন নেন এবং রূপপুর প্রকল্পে ঘনিষ্ঠ ঠিকাদারদের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ হয় তার প্রত্যক্ষ সহযোগিতায়।

গণপূর্ত ঠিকাদার সমিতি এবং গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের লিখিত অভিযোগও জমা দিয়েছিলেন দুদকে।

দুদকের একাধিক সূত্র জানিয়েছে, প্রকৌশলী মঈনুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগের যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে এবং তাঁর অবসর আদেশকে সেই অনুসন্ধানের ফলাফলের সঙ্গে সম্পর্কিত বলেই মনে করা হচ্ছে।

Tags: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
Previous Post

আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে: মঈন খান

Next Post

সাক্ষীর জবানবন্দি: মায়ের লাশ যখন মর্গে, ছয় বছরের ছেলে তখন আইসিইউতে

Next Post
নেতৃত্বাধীন ব্যক্তিরা একটি শিশুকে সঙ্গে নিয়ে চলছেন, ঘটনাস্থলে বেশ কিছু মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাক্ষীর জবানবন্দি: মায়ের লাশ যখন মর্গে, ছয় বছরের ছেলে তখন আইসিইউতে

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডের বিপক্ষে ৫-১ গোলে হার দেখল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT