চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুরের উপর হামলায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি গণ অধিকার পরিষদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:59 অপরাহ্ন 30, আগস্ট 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
নুরের উপর হামলায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি গণ অধিকার পরিষদের. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান (সংগ্রহীত)

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারার ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের দাবি করেছে গণঅধিকার পরিষদ।

শনিবার (৩০ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে এসে একথা বলেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

তিনি বলেন, এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, নুরুল হক নুরের ওপর হামলা একটি রাজনৈতিক আক্রমণ এবং এটি রাষ্ট্রযন্ত্রের শত্রুদের দ্বারা সংঘটিত হয়েছে।

সেনাবাহিনীর ভেতর যারা ফ্যাসিবাদের দোসর আছে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ।

রাশেদ খান বলেন, নুরুল হক নুরের উপর লাল শার্ট পরিহিত ব্যক্তি হামলা করেছে এমনটি বলা হচ্ছে। কিন্তু সেটি বলে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। ওই ব্যক্তি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সম্রাটের উপর হামলা করেছে। আর নুরের উপর হামলা করেছে সেনাবাহিনী ও পুলিশ। সেনাবাহিনী নুরের বুকে খুঁচা দিয়েছে। বুকে বুট দিয়ে পারা দিয়েছে। এটি কোন ধরনের বর্বরতা! নুরের অবস্থা আশঙ্কামুক্ত না। তাকে দেশের বাইরে নেয়া লাগতে পারে।

তিনি বলেন, আমাদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে হামলা করা হয়েছে। সেনাবাহিনী কাদের নির্দেশে মাঠে নেমে আমাদের রক্তাক্ত করল? সেনাপ্রধানকে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। ডিজিএফআই, আওয়ামী লীগের আমলে যা করেছে, ড. ইউনুসের আমলেও একই স্টাইলে কাজ করতে চায়। কিন্তু আমরা তা করতে দিব না।ডিজিএফআইয়ের সাথে জাতীয় পার্টির দেন-দরবার চলছে। তাদেরকে বিরোধী দল বানাতে চায়। নির্বাচন নিয়ে তালবাহানা চলবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই ঘটনায় আপনার কোন দায় আছে কিনা, এই হামলার পিছনে আপনার নির্দেশনা আছে কিনা তা আমরা জানতে চাই। দায় না থাকলে আপনার অবস্থান স্পষ্ট করতে হবে। আপনি চুপ থাকলে আমরা ধরে নেবো, এই ঘটনার সাথে আপনিও জড়িত। আপনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছেন না। গতকালের পর থেকে আপনি এই পদে থাকতে পারেন না। আমরা আপনার পদত্যাগ দাবি করছি। লজ্জা থাকলে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন।

Tags: গণঅধিকার পরিষদরাশেদ খানসভাপতি নুরুল হক নুরহামলা
Previous Post

আল্লু হারালেন দাদি, রাম চরণ হারালেন নানি

Next Post

নুরের ওপর যৌথ বাহিনীর হামলার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

Next Post
জাবি শিক্ষার্থীদের মানববন্ধন, নুরের ওপর হামলার প্রতিবাদে. Channel i News - চ্যানেল আই নিউজ

নুরের ওপর যৌথ বাহিনীর হামলার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

বাংলাদেশি মডেল অভিনেতা সেন্টু, স্বরণের গানে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরণের গানে মডেল অভিনেতা সেন্টু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT