চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরায় প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগার চালু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:44 পূর্বাহ্ন 23, নভেম্বর 2025
in শিল্প সাহিত্য
A A
উত্তরায় প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগার উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে (রুয়াপ) প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের আনুষ্ঠানিক উদ্বোধন হলো শনিবার (২২ নভেম্বর)। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মুজাফফর উদ্দিন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বুদ্ধিজীবী ও শিক্ষক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। উদ্যোক্তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অধ্যাপক ড. শোয়াইব জিবরান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রুয়াপ কেন্দ্রীয় গ্রন্থাগার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও চলচ্চিত্র নির্মাতা আকা রেজা গালিব।

উত্তরায় প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগার উদ্বোধন অনুষ্ঠানে বক্তা ও দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক ব্লক–এ প্রায় ৬৬৩৬টি ফ্ল্যাটে হাজারো অধিবাসী বাস করছেন। প্রতিটি ভবনে ৮৪টি ফ্ল্যাট নিয়ে গঠিত এই বৃহৎ কমিউনিটির মানসিক বিকাশ, জ্ঞানচর্চা ও শিশুদের বইপড়ার অভ্যাস গড়ে তোলায় নবউদ্বোধিত কেন্দ্রীয় গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উদ্যোক্তারা আশা প্রকাশ করেন।

উদ্যোক্তাদের পক্ষ থেকে কবি ও অধ্যাপক ড. শোয়াইব জিবরান গ্রন্থাগারের অনুমোদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং দীর্ঘদিন ধরে যাঁরা এই উদ্যোগে যুক্ত ছিলেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রধান বক্তা অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেন, “বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো লাইব্রেরিকে কেন্দ্র করেই বিকশিত হয়েছে। অক্সফোর্ড বা প্যারিসের ন্যাশনাল লাইব্রেরি তার অনন্য উদাহরণ। লাইব্রেরির জন্য বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নেই; বরং বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে লাইব্রেরিকে কেন্দ্র করে। অতীতে যেমন মসজিদের পাশে মক্তব থাকত এবং ধীরে ধীরে তা মাদ্রাসায় রূপ নিয়েছিল—তেমনি এখানে একটি স্কুল থাকলে লাইব্রেরিও প্রাণবন্ত থাকবে। লাইব্রেরিকে জীবন্ত রাখতে হলে বাংলা মাধ্যমের একটি স্কুল প্রয়োজন।”

প্রধান অতিথি মোহাম্মদ মুজাফফর উদ্দিন বলেন, “এই এলাকায় বহু শিক্ষিত, সৃষ্টিশীল ও সাংস্কৃতিকমনস্ক মানুষ বসবাস করেন। তাই এই লাইব্রেরি সুন্দরভাবে পরিচালিত হবে এবং আগামী প্রজন্মের মানসিক বিকাশে বড় ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানের শেষে আহ্বায়ক আকা রেজা গালিব বলেন, “গ্রন্থাগারটি সমৃদ্ধ করতে সকলের পরামর্শ ও সহযোগিতা অপরিহার্য। সবাইকে সঙ্গে নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই।”

প্রসঙ্গত, স্থানীয় বইপ্রেমী ও কবি–সাহিত্যিকদের উদ্যোগে ২০ নভেম্বর রাজউক ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করে। কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন— অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, মিসৌরি স্টেট ইউনিভার্সিটির এমিরিটাস অধ্যাপক মোহাম্মদ হাসমত আলী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র নির্মাতা আকা রেজা গালিব, এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন কবি ও ছড়াকার মোক্তার হোসেন।

Tags: উত্তরালাইব্রেরিসলিমুল্লাহ খান
Previous Post

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলি হামলায় নিহত ২৪ ফিলিস্তিনি

Next Post

নির্বাচন ও পুলিশ-প্রশাসন নিয়ে চট্টগ্রামের জামায়াত প্রার্থীর বক্তব্য ভাইরাল

Next Post
চট্টগ্রামে জামায়াত প্রার্থীর নির্বাচনী বক্তব্য, ভাইরাল ভিডিও. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন ও পুলিশ-প্রশাসন নিয়ে চট্টগ্রামের জামায়াত প্রার্থীর বক্তব্য ভাইরাল

বিমানবন্দরে উড়ানের সময়সূচি দেখানো বড় স্ক্রিন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের সতর্কতার পর ভেনেজুয়েলায় বহু ফ্লাইট বাতিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT