চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্তর্বর্তী সরকার নিয়ে জনগণের মধ্যে সংশয় দেখা দিয়েছে: রিজভী

আখতারুজ্জামান by আখতারুজ্জামান
1:29 অপরাহ্ন 21, অক্টোবর 2024
in - সেমি লিড, জনপদ, পাবনা, রাজনীতি
A A
রিজভী জনসম্মুখে ভাষণ দিচ্ছেন, বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, অন্তর্বর্তী সরকার নিয়ে জনগণের মধ্যে সংশয় দেখা দিয়েছে।

গতকাল রোববার( ২০ অক্টোবর) সন্ধায় পাবনার সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল আওয়াল এর স্মরণে বেড়া উপজেলার কৈটলা ইউনিয়নের জয়নগর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত একটি স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।

তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের উদ্দেশে বলেন, আপনারা সংস্কার নিয়ে একেকজন একেক কথা বলছেন। কিন্তু সংস্কার কবে শেষ হবে তা বলছেন না। নির্বাচনের চূড়ান্ত তারিখ দিচ্ছেন না।

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এমন উপসংহারবিহীন কাজের জন্য জনগণের মধ্যে সংশয় জাগছে। এটা যদি শেষ না হয় তাহলে মানুষ অন্য কিছু ভাবতে শুরু করবে। তাই প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ দ্রুত নির্বাচন দিন।

স্মরণসভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। সভায় বক্তব্য দেন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় নেতা হাজী ইউনুছ আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান মাস্টার, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, ফজলুর রহমান ফকিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শেষে মরহুম মির্জা আব্দুল আউয়ালের মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Tags: খালেদা জিয়াবিএনপিরুহুল কবির রিজভীহাবিবুর রহমান হাবিব
Previous Post

এয়ার ইন্ডিয়ার বিমানে নাশকতা চালানোর হুমকি, ভ্রমণ না করার পরামর্শ

Next Post

বিপর্যয়-যাত্রায় ‘মুক্তি’ মিলল, বাংলাদেশ থামল ১০৬ রানে

Next Post
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপর্যয়-যাত্রায় ‘মুক্তি’ মিলল, বাংলাদেশ থামল ১০৬ রানে

আলিয়া ভাট, রণবীর কাপুর ও তাদের শিশু সন্তান. Channel i News - চ্যানেল আই নিউজ

আলিয়া-রণবীরের জীবনে সুখবর!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT