চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাসিভ হার্ট অ্যাটাক কমাতে কী করতে হবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:03 অপরাহ্ন 10, জুন 2023
in স্বাস্থ্য
A A
জাতীয় হার্ট ফাউন্ডেশন সম্মেলনে বক্তারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে হৃদরোগের প্রকোপ বেড়েই চলেছে। এর মধ্যে ম্যাসিভ হার্ট অ্যাটাক জলন্ত ইস্যু হিসেবে দেখা দিয়েছে। ম্যাসিভ হার্ট অ্যাটাকে ৩২ শতাংশ রোগী হাসপাতালে আসার আগেই মৃত্যুবরণ করে থাকে। এমন প্রেক্ষিতে প্রকট (একুটইট) হার্ট অ্যাটাকের রোগী যত দ্রুত হাসপাতালে এনে আধুনিক চিকিৎসা (প্রাইমারি পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন) গ্রহণ করবে তত মৃত্যু ঝুঁকি কমে আসবে।

তবে সুচিকিৎসার পাশাপাশি সার্বিক জনসচেতনতা তৈরি ছাড়া হার্ট অ্যাটাক কমিয়ে আনা সম্ভব নয়। এ কারণে গণমাধ্যম, জনপ্রতিনিধি, নীতি-প্রণেতাসহ সমাজের বিভিন্ন অংশীজনের অংশগ্রহণ বাড়াতে হবে। একই সাথে শহর থেকে গ্রামে সর্বত্র আধুনিক চিকিৎসার সুবিধাদি বিস্তৃত করতে হবে।

বৃহস্পতি ও শুক্রবার (৮-৯ জুন) রাজধানীর হোটেল সোনারগাঁও-এ সোসাইটি ফর কার্ডিওভাসকুলার এনজিওগ্রাফি এন্ড ইন্টারভেনশনস (এসসিএআই)-এর আয়োজনে তৃতীয়বারের মতো আয়োজিত ‘এসসিআই কোর্স অন কমপ্লেক্স পিসিআই’ শীর্ষক সায়েন্টিফিক সম্মেলনে দেশ ও বিদেশের বিশেষজ্ঞ হৃদরোগ চিকিৎসকেরা একথা বলেন।

দুই দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে কার্ডিওভাসকুলার বিষয়ে বিভিন্ন সায়েন্টিফিক সেশনে দেশ ও বিদেশের বিশেষজ্ঞ, খ্যাতনামা ও তরুণ চিকিৎসকেরা অংশগ্রহণ করেন। আয়োজনের প্রথম দিনে ইভেন্টের উদ্বোধন করেন সোসাইটি ফর কার্ডিওভাসকুলার এনজিওগ্রাফি এন্ড ইন্টারভেনশনস (এসসিএআই) এর কোর্স ডিরেক্টর, হৃদরোগ রোগ বিশেষজ্ঞ অধ্যাপক এম. জি আজম। এছাড়া ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ডাক্তার লুইস এ গুজমান একুইট হার্ট অ্যাটাক বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ম্যাসিভ হার্ট অ্যাটাক-বিষয় নিয়ে বিভিন্ন প্রেক্ষিতে বিষদভাবে আলোকপাত করেন এসসিএআই-এর আন্তর্জাতিক কর্মসূচি প্রধান রমেশ দুগাবাতি।

বিভিন্ন অধিবেশনে হৃদরোগের বিভিন্ন জটিলতা, ঝুঁকি, প্রতিকার নিয়ে বিশেষজ্ঞ মতামত প্রদান করেন ডাক্তার চৌধুরী হাফিজুল আহসান, এনআইসিবিডির পরিচালক অধ্যাপক ডাক্তার মীর জামাল উদ্দিন, এর কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার একেএম ফজলুর রহমান,অধ্যাপক ডাক্তার আফজালুর রহমান, অধ্যাপক ডাক্তার একেএম মাকসুমুল হক, অধ্যাপক ডাক্তার বরেন চক্রবর্তী, অধ্যাপক ডাক্তার ফজিলাতুনন্নেছা মালিক, ডাক্তার মাহবুবুর রহমান, ডাক্তার নাসের খানসহ অন্যান্যরা। এ ছাড়াও দেশের বাইরে থেকে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে ওমর গক্তেকিন, ডাক্তার সন্দীপ , ডাক্তার ইমাদ লিবাই, ডাক্তার শাও লিয়াং চেন, ডাক্তার কীর্তি পুনামাইয়া, ডাক্তার সারিথা রাও অংশগ্রহণ করেন।

দেশ ও বিদেশের প্রায় ৫ শতাধিক বিশেষজ্ঞ ও তরুণ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট চিকিৎসকেরা এই সায়েন্টিফিক সেমিনারে অংশগ্রহণ করে হার্টের অত্যাধুনিক চিকিৎসার অগ্রগতি বিষয়ে বিভিন্ন দেশের তুলনামূলক চিত্র সম্পর্কে অবাধ মতবিনিময় করার সুযোগ পান।

সোসাইটি ফর কার্ডিওভাসকুলার এনজিওগ্রাফি এন্ড ইন্টারভেনশনস (এসসিএআই) এর কোর্স ডিরেক্টর, হৃদরোগ রোগ বিশেষজ্ঞ অধ্যাপক এম.জি আজম জানান, এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল হার্ট অ্যাটাক আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানা এবং বিশ্বের সাথে আমাদের তুলনামূলক চিত্র নিরুপণ করে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা।

Tags: হার্ট অ্যাটাক
Previous Post

নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়ে কৃষিপণ্য সংরক্ষণে গবেষণা

Next Post

বরিশালে আজ মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনী প্রচার

Next Post
বরিশালে নির্বাচনী প্রচার শেষের আগে পোস্টার ও ব্যানার ঝুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে আজ মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনী প্রচার

ম্যানচেস্টার সিটির কোচ গার্দিওলা সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানসিটির চ্যাম্পিয়ন্স লিগ জেতা 'স্বপ্ন ও আবেগ' গার্দিওলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT