চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজদের লাহোরকে গুঁড়িয়ে জয় নাহিদ-শরিফুলদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:04 অপরাহ্ন 11, এপ্রিল 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

ম্যাচের প্রথমভাগে বল হাতে ভালোই করলেন মোস্তাফিজুর রহমান। তবে দ্বিতীয়ভাগে তাকে ছাড়িয়ে গেলেন নাহিদ রানা। দারুণ বোলিং করলেন তার সতীর্থ শরিফুল ইসলামও। লাহোর কালান্দার্সকে গুঁড়িয়ে দেয়ার পথে বড় অবদান রাখলেন পেশাওয়ার জালমির এ দুই পেসার। ৭৬ রানে জিতেছে পেশাওয়ার।

করাচিতে শনিবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশাওয়ার জালমির বিপক্ষে টসে জিতে জালমিকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান লাহোরের অধিনায়ক হাসিবুল্লাহ খান। ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে তারা। জবাবে নাদিহ-শরিফুলদের দুর্দান্ত বোলিং তোপে ১৭ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ৯৭ রানের বেশি করতে পারেনি মোস্তাফিজদের লাহোর।

লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ধুঁকতে থাকে লাহোর। জালমিকে প্রথম উইকেট এনে দেন শরীফুল। নিজের প্রথম ওভারের তৃতীয় ডেলিভারিতে ফেরান মোহাম্মদ নাইমকে। তার ওই ওভার থেকে পাঁচ রান নেয় লাহোর। পরের ওভারে দুই বাউন্ডারি হজম করে ১১ রান দেন শরীফুল।

দ্বিতীয় উইকেটে লাহোরের ৩৯ রানে জুটি শেষ হতেই শুরু হয় উইকেট বৃষ্টি। ৫.৩ ওভারে তাদের স্কোর ছিল এক উইকেটে ৪৩ রান। আর ১৩.৫ ওভার শেষে লাহোরের স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ৭৫ রান। স্কোরবোর্ডে ৩২ রান যোগ করে ৮ উইকেট হারায় তারা। ৩ ওভারে ১৫ রান দিয়ে দুই উইকেট নেয়া নাহিদের শিকার হন আব্দুল্লাহ শফিক ও উসামা মির। সুফিয়ান মুকিম ও মিচেল ব্রেসওয়েল নিয়েছেন সমান তিনটি উইকেট।

এর আগে শুরুতে ব্যাটে নেমে পেশোয়ারের ইনিংসে ৪৮ বলে সর্বোচ্চ ৭৪ রান শ্রীলঙ্কান উইকেটকিপার ব্যাটসম্যান কুশল মেন্ডিসের। ৫টি চার ও ৪টি ছক্কা মেরেছেন তিনে নেমে। এছাড়া অধিনায়ক বাবর আজম খেলেন ৪০ বলে ৪৩ রানের ওয়ানডে গতির ইনিংস। প্রথম ব্যাটার হিসেবে পিএসএলে ৪ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি।

৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন মোস্তাফিজ। মিচেল ব্রেসওয়েল ও আমের জামালকে ফিরিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার।

Tags: নাহিদপাকিস্তানপিএসএলপেশোয়ারবাংলাদেশমোস্তাফিজলাহোরলিড স্পোর্টস
Previous Post

বৈশাখের প্রথম দিনে কেমন থাকবে আবহাওয়া?

Next Post

মার্কিন ভিজিটর ভিসা বিষয়ে নতুন নিয়ম

Next Post
ছবি: সংগৃহীত

মার্কিন ভিজিটর ভিসা বিষয়ে নতুন নিয়ম

ছবি: সংগৃহীত

বাংলাদেশি হজযাত্রীদের শতভাগ ভিসা সম্পন্ন: ধর্মমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT