চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির গোলেই জয়ে ফিরলো পিএসজি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:53 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
পিএসজির খেলোয়াড়রা মাঠে জয়ের উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যেনো নিজেদের চিরচেনা ছন্দ হারিয়েছিল পিএসজি। হেরেছিল সবশেষ তিন ম্যাচেই। লিলের বিপক্ষে ম্যাচেও হারতে বসেছিল  ক্রিস্তোফ গালতিয়েরের দল। এমবাপের জোড়া গোল ও শেষ মুহূর্তে ফ্রি-কিক থেকে মেসির নৈপুণ্যে জয়ে ফিরলো ফরাসি জায়ান্টরা। 

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে লিলকে ৪-৩ গোলে হারিয়েছে পিএসজি। এমবাপের জোড়া গোলের পাশাপাশি পিএসজির জার্সিতে গোল পেয়েছেন মেসি ও নেইমার। লিলের হয়ে গোল করেছেন বাফোড দিয়াকিটে, জোনাথন ডেভিড ও জোনাথন বাম্বা।

লিলকে হারিয়ে শিরোপার দৌড়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও দৃঢ় করলো বর্তমান চ্যাম্পিয়নরা। ২৪ ম্যাচে ১৮ জয় ও ৩ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে তালিকায় সবার উপরে পিএসজি। ২৩ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অলিম্পিক মার্শেই। ২৪ ম্যাচে ১২ জয় ৫ ড্রয়ে টেবিলের পাঁচে লিল।

রোববার রাউন্ড-২৪ এর লড়াইয়ে শুরতেই এগিয়ে যায় পিএসজি। ১১ মিনিটে নেইমারের বাড়ানো বলকে জালে পাঠান কাইলিয়ান এমবাপে। ১৭ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেয় ফরাসি জায়ান্টরা। ভিতিনহার এসিস্টে গোল করেন নেইমার।

পিছিয়ে পড়া লিল ব্যবধান কমাতে সময় নেয়নি খুব একটা। ২৪ মিনিটে গোল শোধ করেন বাফোড দিয়াকিটে। জমজমাট লড়াইয়ে ২-১ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে উঠে লিল। ৫৬ মিনিটে ফাউল করে লিলকে পেনাল্টি উপহার দেন ভেরাত্তি। গোল করে দলকে সমতায় ফেরান জোনাথন ডেভিড। ৬৯ মিনিটে এগিয়ে যায় লিল। পিএসজি রক্ষণকে পরাস্ত করেন জোনাথন বাম্বা।

৩-২ ব্যবধানে লিল এগিয়ে গেলে মরিয়া হয়ে উঠে মেসি-নেইমাররা। খেলা জমে উঠে আক্রমণ-প্রতি আক্রমণে। পিএসজির অনাবরত আক্রমণ শেষ পর্যন্ত রুখতে পারেনি লিল। ৮৭ মিনিটে দলকে সমতায় ফেরান এমবাপে।

এরপর জয়ের নেশায় ছুটছিলেন মেসি-নেইমার-এমবাপেরা। অতিরিক্ত সময়ের ৩ মিনিটে মেসি বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন লিল গোলবারের লক্ষ্যে। ডি-বক্সের বাইরে আর্জেন্টাইন কিংবদন্তিকে বাধা দেন বেঞ্জামিন এন্ড্রে। ফ্রি-কিক পায় ফরাসি জায়ান্টরা। ফ্রি-কিকে লিল রক্ষণকে পরাস্ত করে জালে বল পাঠান মেসি। এতে ৪-৩ গোল ব্যবধানে জয় নিশ্চিত হয় পিএসজির।

Tags: এমবাপেনেইমারপিএসজিফ্রেঞ্চ লিগ ওয়ানমেসিলিড স্পোর্টসলিল
Previous Post

গণভবনের ফসলী উঠান থেকে ৭০ হাজার টাকার পেঁয়াজ তোলা হয়েছে

Next Post

পরীমনির সন্তানের মুখেভাতের অন্যরকম আয়োজন

Next Post
বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু ও পরিবারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীমনির সন্তানের মুখেভাতের অন্যরকম আয়োজন

কারখানায় আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে ফায়ার সার্ভিস কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলশানে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT