চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজির প্রচারণামূলক ভিডিওতে নেই মেসি-নেইমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:43 পূর্বাহ্ন 07, এপ্রিল 2023
in ফুটবল, স্পোর্টস
A A
পিএসজির খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত, মেসি ও নেইমার অনুপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজির সঙ্গে এখনও চুক্তি নবায়ন করেননি বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। দল বদলের ভাবনায় আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমারও। এমন পরিস্থিতিতে দুজনকে ছাড়াই পরিকল্পনা সাজাচ্ছে ফরাসি জায়ান্ট ক্লাবটি। এরই ধারাবাহিকতায় ক্লাবটির প্রচারণামূলক ভিডিওতে রাখা হয়নি শীর্ষ দুই তারকাকে। এতে সমালোচনার সম্মুখীন হচ্ছে লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা।

টিকিটধারীদের ২০২৩-২৪ মৌসুমের টিকিট নবায়নের আহ্বান জানিয়ে নতুন প্রচারণামূলক ভিডিও প্রকাশ করেছে পিএসজি। ভিডিওতে দেখা যায়নি লিওনেল মেসি ও নেইমারকে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সমর্থকরা।

ভিডিওতে মেসি-নেইমারকে না দেখে হতাশ হয়েছেন তারা। অনেকে মনে করছেন, পিএসজিতে শেষ হতে চলেছে মেসি–নেইমার অধ্যায়।

প্রকাশিত ভিডিওটিতে কথা বলতে দেখা যায় এমবাপ্পেকে। যেখানে ফরাসি ফরোয়ার্ড ক্লাবের সঙ্গে নিজের সম্পৃক্ততা নিয়ে কথা বলেছেন। পাশাপাশি ভিডিওটিতে ম্যাচের অংশ, সমর্থক ও পিএসজির তরুণ খেলোয়াড়দেরও দেখা গেছে।

সেখানে এমবাপ্পে বলেছেন, ‘চারপাশ, মাঠ এবং পরিবেশ, পার্ক ডে প্রিন্সেস অনেককিছুর সঙ্গে যুক্ত। এটা মূলত দ্বাদশ খেলোয়াড়ের কাজ করে। এটা এমনকিছু, যা আমাদেরকে লড়াইয়ের জন্য বাড়তি শক্তি দেয়।

‘আমি এখানে কথা বলছি খেলোয়াড়দের পক্ষ থেকে, গোটা ক্লাবের পক্ষ থেকে, যারা এখানে আসতে পারেনি, তাদের পক্ষ থেকে। তাদের দেখাতে চাই যে তারা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যজনকভাবে আমরা সবসময় এটা দেখাতে পারি না। আমরা আরও বেশি করতে চাই, সবসময় আরও কিছু করতে পারি। ব্যাপারটা এমন নয় যে আপনারা আমাদের সঙ্গে, মূলত বিষয়টা হচ্ছে আমরা সবাই একসঙ্গে।’

যদিও প্রকাশের পর ভিডিওটি নিয়ে ক্ষুব্ধ কাইলিয়ান এমবাপ্পেও। দাবি করেছেন, ভিডিওর বিষয়বস্তু জানানো হয়নি তাকে। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পিএসজির সমালোচনা করেছেন ফরাসি তারকা।

‘আমি মাত্র ক্লাবের ২০২৩–২৪ মৌসুমের (টিকিট) পুনঃনবায়নের প্রচারণামূলক ভিডিওটি দেখেছি। আমাকে কখনোই এই ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে জানানো হয়নি। এটা মনে হচ্ছে, আমি ক্লাবের বিপণন দিবসে সাধারণ একটি সাক্ষাৎকার দিয়েছিলাম, সেটি। আমি এই ভিডিওর সঙ্গে দ্বিমত পোষণ করছি। এ কারণেই আমি ব্যক্তিগত ইমেজ–স্বত্ব নিয়ে লড়াই করছি। পিএসজি একটি দারুণ ক্লাব ও ভালো পরিবার। কিন্তু এটা অবশ্যই কাইলিয়ান সেন্ট জার্মেই না।’

Tags: এমবাপেনেইমারপিএসজিমেসিলিগ ওয়ান
Previous Post

চীনের ওপর ভরসাতে ম্যাক্রোঁ এখন বেইজিং

Next Post

লেবানন ও গাজায় ইসরায়েলি বিমান হামলা

Next Post
ইসরায়েলি বিমান হামলার সময় গাজায় আকাশে আলো ও ধোঁয়া দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লেবানন ও গাজায় ইসরায়েলি বিমান হামলা

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে হাসিমুখে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

১৩৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT