চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ৭০০ গোলের রাত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:51 পূর্বাহ্ন 27, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে, প্যারিস সেন্ট জার্মেই দলের খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লাব ফুটবলের ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে ৭০০ গোলের মাইলফলকে পা রাখলেন লিওনেল মেসি। তার এমন কীর্তির রাতে মার্সেইকে ৩-০ গোলে হারিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে নিজেদের দাপট ধরে রাখল পিএসজি।

এর আগে মাইলফলকটি কেবল ক্রিস্টিয়ানো রোনালদোই ছুঁয়েছিলেন। তবে পর্তুগিজ মহাতারকার চেয়ে একটি জায়গায় বেশ এগিয়ে মেসি। ৭০০ গোলের কীর্তি গড়তে রোনালদোকে খেলতে হয়েছিল ৯৪৩ ম্যাচ। তার চেয়ে ১০৩ ম্যাচ কম খেলেই তা করে ফেললেন আর্জেন্টাইন স্ট্রাইকার।

রোববার রাতে মার্সেইয়ের মাঠে হওয়া ম্যাচের ২৫ মিনিটে মেসির বাড়ানো বল আদায় করে দৌড়ে গিয়ে ডান পায়ের শটে নিশানাভেদ করেন কাইলিয়ান এমবাপে।

তিন মিনিট পর এরিক বেইলি গোল করলেও হ্যান্ডবলের কারণে তা বাতিল হওয়ায় মার্সেইয়ের তখন সমতায় ফেরা হয়নি।

খেলার ২৯ মিনিটে সব আকর্ষণ নিজের দিকে কেড়ে নেন মেসি। সতীর্থ এমবাপের অ্যাসিস্টে প্রতিপক্ষের গোলরক্ষকের চ্যালেঞ্জ এড়িয়ে গোলপোস্টের সামনে ডান পায়ে বল জালে জড়িয়ে রেকর্ড বইয়ে নিজের নামটি লেখান এলএম থার্টি। টানা ১৪ মৌসুমে গড়লেন গোলের হাফ সেঞ্চুরিও।

বিরতির পর ৫৫ মিনিটে আবারো মেসি-এমবাপে জুটির রসায়নে গোলের দৃশ্যায়ন। ৩৫ বর্ষী আর্জেন্টাইন মহাতারকার বাড়ানো বল নিয়েই দারুণ ভলিতে ম্যাচে দ্বিতীয়বার লক্ষ্যভেদ করেন এমবাপে।

২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি। ঘরের মাঠে হার নিয়ে মাঠ ছাড়া মার্সেই সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে।

Tags: এমবাপেপিএসজিমার্সেইমেসিলিগ ওয়ানলিড স্পোর্টস
Previous Post

ইটালিতে নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৫৯

Next Post

ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

Next Post
আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়, ফুলের তোড়া গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা কার্তিক আরিয়ান সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

জি সিনে অ্যাওয়ার্ডে সেরা আলিয়া-কার্তিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT