চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নেইমারের সাথে এমবাপের সম্পর্ক খুবই ভালো’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:46 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
নেইমার ও এমবাপে ফুটবল মাঠে, দুই খেলোয়াড় প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সময়ের সেরা ফুটবলারদের তালিকা করতে গেলে প্রথম সারিতেই জায়গা পাবেন ব্রাজিলিয়ান নেইমার ও ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কাইলিয়ান এমবাপে। একই ক্লাব পিএসজির হয়ে খেলা তারকাযুগলের মাঠের রসায়ন বেশ ভালো। তবে গত কয়েকদিনে ধরে দুজনের বিবাদ নিয়ে বেশকিছু সংবাদ এসেছে গণমাধ্যমে। সেসব সংবাদকে এবার উড়িয়ে দিলেন ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের কোচ ক্রিস্টোফে গালতিয়ের।

ফ্রেঞ্চ কোচের মতে, এই দুই ফরোয়ার্ডের মধ্যে সম্পর্ক খুব ভালো। দুজনের সম্পর্ক ভবিষ্যতে আরও ভালো হবে বলেও বিশ্বাস কোচের। শনিবার প্রেস কনফারেন্সে এ কথা জানিয়েছেন ৫৬ বর্ষী কোচ।

‘নেইমার ও কাইলিয়ানের মধ্যে সম্পর্ক খুব ভালো। তারা অনুশীলনে একসঙ্গে থাকে, ওয়ার্ম-আপের সময়ও তারা প্রায়ই একসঙ্গে থাকে। হ্যাঁ, জুভেন্টাসের ম্যাচে একটি পরিস্থিতি তৈরি হয়েছিল এবং আমি গতকাল কাইলিয়ানের সাথে এটা নিয়ে আলোচনা করেছি। আমার মনে হয় এই ব্যাপারে সে নেইমারে সাথেও কথা বলেছে৷’

‘আমার বিশ্বাস, কাইলিয়ান আগামীতে নেইমারকে আরও দারুণ সব পাস দেবে, কারণ নেইমার একইরকম নিশ্চিত গোলের সুযোগ এমবাপেকে করে দিতে সক্ষম। তবে ওই ম্যাচে সুযোগ নষ্ট করা নিয়ে আমি তাদের মধ্যে নেতিবাচক কিছু অনুভব করিনি।’

নেইমার ও এমবাপের মধ্যে কথিত ঝামেলার শুরু গ্রীষ্মের দলবদল থেকে। অনেক নাটকীয়তার পর পিএসজিতে নতুন চুক্তি করার পর দলে নাকি এমবাপের ক্ষমতা বেড়ে গেছে অনেক।

নেইমারকে বিক্রি করে দেওয়ার প্রস্তাবও নাকি ক্লাবকে দিয়েছিলেন ফরাসি ফরোয়ার্ড, এমন কথাও শোনা যায়। বিষয়টি নেইমারের কানে যাওয়ার পর থেকেই দুজনের মধ্যে ঝামেলার শুরু বলে গণমাধ্যমের খবর।

দুই তারকার দ্বন্দ্বের বিষয়টি সম্প্রতি আরও সামনে আসে আরও দুটি ইস্যুর কারণে। লিগ ওয়ানে গত ১৩ অগাস্ট মন্টপেলিয়ের বিপক্ষে ম্যাচে জোড়া গোল করেন নেইমার। শুরুতে পেনাল্টি মিস করলেও পরে জালের দেখা পান এমবাপেও। নেইমার তার দুই গোলের একটি করেন পেনাল্টি থেকে। এমবাপে প্রথম পেনাল্টি মিস করার পর দ্বিতীয়টি নেন নেইমার। কিন্তু ওই পেনাল্টিও নাকি এমবাপে নিতে চেয়েছিলেন। ওই মুহূর্তে দুজনের কথোপকথনের নানা ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। ব্রাজিলিয়ান তারকা স্পট কিক থেকে গোল করার পর উদযাপনও করেননি এমবাপে।

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে ম্যাচে পিএসজির ২-১ গোলের জয়ের ম্যাচে জোড়া গোল করেন এমবাপে। দল ২-০ গোলে এগিয়ে থাকা অবস্থায় ৫১তম মিনিটে হ্যাটট্রিক পূরণের সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি এমবাপে। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি। ওই সময় পাশে ফাঁকা জায়গায় ছিলেন নেইমার। পাস না পেয়ে হতাশা প্রকাশ করেছেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড।

 

Tags: এমবাপেগালতিয়েরজুভেন্টাসনেইমারপিএসজি
Previous Post

বাংলাদেশ সফলভাবে করোনা মহামারি মোকাবেলা করেছে: প্রধানমন্ত্রী

Next Post

আঞ্চলিক সহযোগিতা ফলপ্রসু করতে অভ্যন্তরীণ হোমওয়ার্ক করতে হবে

Next Post
আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা ও স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

আঞ্চলিক সহযোগিতা ফলপ্রসু করতে অভ্যন্তরীণ হোমওয়ার্ক করতে হবে

বাংলাদেশের মেটারন্যাল ফিটাল মেডিসিন সম্মেলনে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাটারন্যাল ফিটাল মেডিসিন সোসাইটির দ্বিতীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT