চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজি’র স্কোয়াড বিশ্ব সেরা: এনরিকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:55 অপরাহ্ন 16, এপ্রিল 2025
in ফুটবল, স্পোর্টস
A A
পিএসজি’র স্কোয়াডের একজন ফুটবল খেলোয়াড়ের হাসিমুখের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে প্যারিস সেইন্ট জার্মেইন। জমজমাট লড়াইয়ে শেষ দিকে কিছুটা চমক দেখা যাবে এমন আশা করেছিল সবাই। তবে ভিলাকে সে সুযোগ দেয়নি ডেম্বেলে-দুয়েরা। এ জয় তুলে নিজের স্কোয়াডকে বিশ্বসেরা বলছেন লুইস এনরিকে।

ভিলা পার্কে পিএসজি অ্যাস্টন ভিলাকে হারিয়েছে ৫-৪ গোলের ব্যবধানে। প্রথম লেগে পিএসজি ৩-১ গোলে জয়ের পর দ্বিতীয় লেগে ভিলার কাছে হেরেছে ৩-২ গোলে। দুই লেগ মিলে ৫-৪ গোলে সেমিফাইনালে উঠেছে এনরিকের শিষ্যরা।

এমন অবিশ্বাস্য ম্যাচের পর স্প্যানিশ কোচ লুইস এনরিকে বলেছেন, ‘আমি মনে করি আমার দল বিশ্বের সেরা, কেবল গোলরক্ষকই নয়। যখন আপনি পিএসজির মতো ক্লাবে থাকবেন, তখন আপনার অনেক মানসম্পন্ন খেলোয়াড় থাকবে ক্লাবে। আমি মনে করি দুটি ম্যাচেই আমরা জয়ের যোগ্য দাবিদার ছিলাম। আমি খুব খুশি কারণ, আমি আমাদের সমর্থকদের সেমিফাইনালে আরেকটি ম্যাচ উপভোগ করার সুযোগ করে দিতে পেরেছি।’

‘আমরা ম্যাচের শুরুটা দুর্দান্তভাবে করেছিলাম, দুটি অসাধারণ গোল করেছিলাম এবং সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করছিলাম। আমাদের ভুলে গেলে চলব না এটা চ্যাম্পিয়ন্স লিগ এবং আপনাকে মেনে নিতে হবে যে বিপরীত দলটির অনেক যোগ্যতা রয়েছে। দ্বিতীয়ার্ধে অ্যাস্টন ভিলা অনেক ভালো খেলেছে।’

ভিলা পার্কে ম্যাচের প্রথম গোলদাতা আশরাফ হাকিমি। তিনি বলেন, ‘আমি মনে করি এখন সত্যিই আমরা আত্মবিশ্বাসী। আমরা আবার সেমিফাইনালে উঠেছি এবং আমরা দেখাতে চাই পিএসজি একটি বড় দল, একটি বড় ক্লাব এবং আমরা যতটা সম্ভব শিরোপার জন্য লড়াই করতে চাই।’

লিগ ওয়ানে একচেটিয়া আধিপত্য বিস্তার করলেও এখনও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে পারেনি পিএসজি। সেমিফাইনালে দলটির প্রতিপক্ষ হতে পারে রিয়াল মাদ্রিদ অথবা আর্সেনাল। রাত একটায় শুরু হওয়া খেলার মাধ্যমে সেটি নির্ধারণ হবে।

Tags: অ্যাস্টন ভিলাএনরিকেচ্যাম্পিয়ন্স লিগপিএসজিভিলা পার্কলিড স্পোর্টস
Previous Post

কবরীর প্রয়াণ দিনে চ্যানেল আইয়ে বিশেষ অনুষ্ঠান

Next Post

শুল্ক ইস্যুতে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে প্রতিনিধিদল: বাণিজ্য উপদেষ্টা

Next Post
বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎকারে কথা বলছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

শুল্ক ইস্যুতে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে প্রতিনিধিদল: বাণিজ্য উপদেষ্টা

প্রধান বিচারপতি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার কাজ সক্রিয়ভাবে এগিয়ে চলছে: প্রধান বিচারপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT