চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুশনার-সম্পর্কিত পর্যটন প্রকল্প ঘিরে আলবেনিয়ায় বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:54 অপরাহ্ন 03, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
আলবেনিয়ায় বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ জ্যারেড কুশনার ও তার বিনিয়োগ সংস্থার সঙ্গে যুক্ত একটি বিলাসবহুল পর্যটন প্রকল্পকে কেন্দ্র করে আলবেনিয়ায় বিক্ষোভ আরও তীব্র হয়েছে।

সংবাদমাধ্যম সৌদি গেজেট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার ২ জুন আলবেনিয়ার রাজধানী তিরানায় হাজারো মানুষ দ্বিতীয় দিনের মতো রাস্তায় নেমে আসেন। তারা স্ক্যান্ডারবেগ স্কয়ার থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত মিছিল করেন এবং পরিকল্পিত প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সংরক্ষিত পরিবেশগত এলাকা ধ্বংস করে বড় আকারের নির্মাণকাজ চালানোর পথ খুলে দেওয়া হচ্ছে। তাদের দাবি, এ ধরনের প্রকল্প পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।

প্রতিবাদকারীরা আলবেনিয়া আলবেনীয়দের এবং ভিয়োসা-নার্তায় হাত দিও না লেখা প্ল্যাকার্ড বহন করেন এবং স্লোগান দেন।

প্রস্তাবিত প্রকল্পটি ভিয়োসা-নার্তা উপকূলীয় সংরক্ষিত এলাকা এবং অ্যাড্রিয়াটিক সাগরের নির্জন সাসান দ্বীপে নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রায় ৬১৮ একর এলাকা জুড়ে বিলাসবহুল পর্যটন গন্তব্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রকল্পটির ব্যয় প্রায় ৪ বিলিয়ন ডলার হতে পারে।

আন্দোলনে অংশ নেওয়া পরিবেশকর্মী ক্লাজদি বেলো বলেন, নার্তা লেগুন এলাকায় কার্যত একটি সংরক্ষিত এলাকা থাকলেও, কোনো পরামর্শ বা স্বচ্ছতা ছাড়াই সেখানে নির্মাণকাজ চলতে দেওয়া হয়েছে।

পরিবেশবাদী সংগঠনগুলো দাবি করছে, এই প্রকল্পটি আলবেনিয়ার সবচেয়ে সংবেদনশীল উপকূলীয় বাস্তুতন্ত্রের ক্ষতি করতে পারে। পাশাপাশি গ্রিক সংখ্যালঘু পরিবারের মালিকানাধীন সম্পত্তিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সপ্তাহান্তে প্রকল্পস্থলে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় পেপার স্প্রে ব্যবহারের ফলে বিক্ষোভকারী ও কিছু পুলিশ সদস্যও প্রভাবিত হন।

পরবর্তীতে সংশ্লিষ্ট নিরাপত্তা কোম্পানি জানিয়েছে, ঘটনাটিতে জড়িত কয়েকজন কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এই প্রকল্প এখন রাজনৈতিক বিতর্কেও রূপ নিয়েছে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবি করে অভিযোগ তুলেছেন, সরকার ২০২৪ সালে সংরক্ষিত এলাকা সংক্রান্ত আইনি পরিবর্তনের মাধ্যমে প্রকল্পটি এগিয়ে নিতে সহায়তা করছে।

তবে প্রধানমন্ত্রী রামা এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, প্রকল্পটি আইন ও পরিবেশগত বিধি মেনেই এগোচ্ছে।

আলবেনিয়া সরকার দীর্ঘদিন ধরেই উচ্চমানের পর্যটন খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের কৌশল হিসেবে বিলাসবহুল পর্যটন প্রকল্পকে উৎসাহ দিয়ে আসছে।

Tags: আলবেনিয়ামার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
Previous Post

মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধার: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন

Next Post

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬০১

Next Post

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬০১

বাংলাদেশের ফুটবল দলের খেলোয়াড়রা গোলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঋতুপর্ণার গোলে প্রথমার্ধে সমতায় বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT