চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিতর্কিত আর্থিক বিল পাসে কেনিয়ার সংসদ ভবনে আগুন-বিক্ষোভ, নিহত ১০

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:32 পূর্বাহ্ন 26, জুন 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নিরাপত্তা বিঘ্নিত করে বিক্ষোভকারীরা, ধোঁয়া ও অগ্নিসংযোগের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিতর্কিত আর্থিক বিল পাস হওয়ায় পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার নাইরোবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা দেশটির সংসদ ভবনে আগুন ধরিয়ে দিয়েছে। এ সময় বিক্ষোভকারীদের থামাতে পুলিশের ছোড়া গুলিতে নিহত হয়েছেন অন্তত ১০ জন। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকেই।

রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার কেনিয়ার পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারীদের কাঁদানে গ্যাস ও জলকামান দিয়ে ছত্রভঙ্গ করতে ব্যর্থ হলে তাদের ওপর গুলি চালায় পুলিশ, এতে অন্তত পাঁচজন বিক্ষোভকারী নিহত এবং অনেকেই আহত হন। হামলায় আহত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সৎ বোন আউমা ওবামা।

একজন প্যারামেডিক ভিভিয়ান আচিস্তা জানিয়েছেন, অন্তত ১০ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। আরেক প্যারামেডিক রিচার্ড এনগুমো বলেছেন, পুলিশের গুলিতে ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তিনি সংসদের বাইরে আহত দুই বিক্ষোভকারীকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যান বলে জানিয়েছেন।

পার্লামেন্টে প্রবেশের চেষ্টাকারী বিক্ষোভকারী ডেভিস তাফারি বলেন, আমরা সংসদ বন্ধ করতে চাই এবং প্রত্যেক এমপির পদত্যাগ করা উচিত। আমাদের একটি নতুন সরকার হবে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কাঁদনে গ্যাস ও গুলি চালিয়ে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ করে এবং ভূগর্ভস্থ টানেল দিয়ে এমপিদের অনত্র্য সরিয়ে নেয়া হয়।

উচ্চ মূল্যস্ফীতিতে কেনিয়ায় জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে উঠেছে। এর মধ্যে সরকার কর বৃদ্ধি করায় দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ।
একই দাবিতে কেনিয়ার রাজধানী নাইরোবি ছাড়া দেশটির অন্যান্য বড় ও ছোট শহরেও বিক্ষোভ চলছে। বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটছে।

উল্লেখ্য, কয়েক দিন আগে দেশটির পার্লামেন্টে নতুন একটি আর্থিক বিল পাস করা হয়। কেনিয়ার ঋণের বোঝা কমাতে ২৭০ কোটি ডলার আয়ের লক্ষ্যে নতুন আর্থিক বিল করতে চায় সরকার। আইনটি অনুমোদিত হয়েছে পার্লামেন্টে। আইনপ্রণেতাদের তৃতীয় ধাপের পর্যালোচনা শেষে স্বাক্ষরের জন্য বিলটি পাঠানো হবে প্রেসিডেন্টের কাছে। এখন প্রেসিডেন্ট স্বাক্ষর করলেই তা আইনে পরিণিত হবে।

Tags: কেনিয়াসংঘর্ষ
Previous Post

মেসির কর্নারে মার্টিনেজের গোল, কোয়ার্টারে আর্জেন্টিনা

Next Post

গৌরনদী পৌরসভার উপনির্বাচনে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলা

Next Post
পুলিশ সদস্যরা গৌরনদী পৌরসভার উপনির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গৌরনদী পৌরসভার উপনির্বাচনে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলা

কনা সংবাদ সম্মেলনে কথা বলছেন, বাংলার জনপ্রিয় গায়িকা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুষ্টু কোকিল গানটি শুনে সবাই প্রশংসা করছে: কনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT