চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপ্লবীদের নিয়ে অন্তর্বর্তী সরকার পুনঃগঠনের দাবিতে বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:36 অপরাহ্ন 19, নভেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বিক্ষোভকারীরা অন্তর্বর্তী সরকার পুনঃগঠনের দাবিতে রাস্তায় অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রক্তাক্ত গণঅভ্যুত্থানের স্পিরিট ধ্বংসকারী বিতর্কিত ও ব্যর্থ ৫ উপদেষ্টাকে অপসারণ, বিপ্লবী যোদ্ধাদের নিয়ে সরকার পুনঃগঠনসহ আওয়ামী দোসর চিহ্নিত আমলাদের বহিষ্কারের দাবিতে সচিবালয় অভিমুখে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বিপ্লবী ছাত্র-শ্রমিক জনতার প্রধান সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আবু তৈয়ব হাবিলদার বলেন, ড. ইউনূস সরকার বিপ্লবীদের সরকার হতে পারেনি। গত ৩ মাসে ইউনূস সরকার জনগণের পক্ষে সরকার পরিচালনায় চরমভাবে ব্যর্থ হয়েছে। বিপ্লবের চেতনাকে ধারণ করে বাজার সিন্ডিকেট উৎখাত না করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আওয়ামী ও ভারতপন্থী অযোগ্য লোকজনকে দিয়ে সরকার গঠন, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট আওয়ামী আমলাদের দিয়ে রাষ্ট্র পরিচালনার মধ্য দিয়ে আওয়ামী পুনর্বাসন করে গণঅভ্যুত্থানকারী ছাত্র-শ্রমিক, প্রবাসীদের এবং আপমর জনসাধারণকে চরম ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে তার সরকার। সেই সুযোগে ভারতের পৃষ্ঠপোষকতায় ফ্যাসিবাদী আওয়ামী লীগ বাংলাদেশে ঢুকে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আগামী ১ সপ্তাহের মধ্যে বিতর্কিত ও ব্যর্থ ৫ জন উপদেষ্টাকে অপসারণ করে বিগত ১৬ বছরের বিপ্লবী যোদ্ধাদের নিয়ে সরকার পুনঃগঠন পূর্বক দেশ পরিচালনা করতে হবে। আওয়ামী দোসরদের পুনর্বাসন করা কিংবা উপদেষ্টা বানিয়ে দেশ পরিচালনার জন্য ছাত্র-শ্রমিক-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দেয়নি।

বক্তারা আরও বলেন, গণঅভ্যুত্থানের চেতনায় যদি বিপ্লবী সরকার গঠন না করা হয় তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

বিক্ষোভ সমাবেশ জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধ্বংসের অভিযোগ করা হয় আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে। এছাড়া তাকেসহ উপদেষ্টা আলী ইমাম মজুমদার, ফাওজুল কবির কবির খান, মোস্তফা সারয়ার ফারুকী, সুপ্রদীপ চাকমা এবং সেখ বশির উদ্দিনের অপসারণ দাবি করা হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন বিপ্লবী ছাত্র-শ্রমিক-জনতার প্রধান সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আবু তৈয়ব হাবিলদার।

বক্তব্য রাখেন যুবনেতা মহসিন রেজা, গণনেতা ইঞ্জি. থোয়াই চিং মং চাক, প্রবাসী অধিকার ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সালাহ উদ্দীন, শ্রমিক নেতা মাহবুবুল শিপন, শ্রমিকনেতা বরকতউল্লাহ নিয়াজ, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক হারুন অর রশিদ খান, সাংবাদিক নাঈম পারভেজ অপু, ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক সেখ নাছির উদ্দিন, ছাত্রনেতা আনন্দ আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহত পরিবার কল্যাণ পরিষদের আহ্বায়ক হারুনূর রশিদ, সার্বভৌমত্ব আন্দোলনের নেতা ফুয়াদ, প্রবাসী সিয়াদাত রাজ, গণনেতা হারুন খান, সমতা পার্টির সভাপতি হানিফ বাংলাদেশী, সাবেক উপজেলা চেয়ারম্যান উসি প্রু, গণনেতা তারেক রহমান প্রমুখ।

Tags: বিক্ষোভ সমাবেশ
Previous Post

৫ ঘণ্টা পর অবরোধ তুলে নিল সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দারা

Next Post

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারে কেউ বাধা দিতে পারবে না: আইন উপদেষ্টা

Next Post
আইন উপদেষ্টা জুলফিকার আলী বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের বিচার বাধা পাবে না. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারে কেউ বাধা দিতে পারবে না: আইন উপদেষ্টা

বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা রংপুর রাইডার্সের জন্য ওয়েস্ট ইন্ডিজ থেকে আসছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজ গেল রংপুর রাইডার্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT