চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে অপরিকল্পিত ভবন নির্মাণ বন্ধের দাবিতে বিক্ষোভ

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
7:41 অপরাহ্ন 25, মে 2023
in শিক্ষা
A A
জাবিতে অপরিকল্পিত ভবন নির্মাণের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাছপালা ধ্বংস করে অপরিকল্পিত ভবন নির্মাণ বন্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিবেশবাদী ও প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরাও অংশ নেন।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবন, জোবায়ের সরণি, বটতলা হয়ে নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, ‘আইবিএ ভবন যে জায়গায় নির্মাণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে সেটা ক্যাম্পাসের সবচেয়ে বেশি জীববৈচিত্র্য এলাকা। এখানে ভবন তৈরি করতে গেলে হাজারো গাছ কাটতে হবে। ফলে এখানকার জীববৈচিত্র্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। অনেক প্রাণী থাকবে না। ক্যাম্পাসের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। আমরা চাই, প্রশাসন এসব অপরিকল্পিত ভবন নির্মাণ থেকে যেন সরে আসে।’

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি তাপসী প্রাপ্তি বলেন, ‘যেসব শিক্ষকদের কাছ থেকে আমাদের মাস্টারপ্ল্যান সম্পর্কে জানার কথা আজ তাদেরকে মাস্টারপ্ল্যান প্রণয়নের প্রয়োজনীয়তা বুঝাতে আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে। আইবিএ ভবন নির্মাণের জন্য এর আগেও গাছ কাটা হয়েছে। এবার তারা সুন্দরবন নামে জায়গাটি বেছে নিয়েছে। ক্যাম্পাসে আর গাছ কেটে ভবন নির্মাণ করতে দেয়া হবে না।’

উল্লেখ্য, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও মীর মশাররফ হোসেন হলের মধ্যবর্তী ‘সুন্দরবন’ এলাকায় ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ওই স্থানের কড়ই, আকাশি, শাল ও গজারিসহ বিভিন্ন প্রজাতির সহস্রাধিক গাছ কাটা পড়বে বলে শঙ্কা প্রকাশ করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

Tags: শিক্ষার্থীদের বিক্ষোভ
Previous Post

পোষ্য কুকুরের ভিডিওতে বছরে আয় ৮ কোটি টাকা

Next Post

উইপ্রোর নির্বাহী চেয়ারম্যান রিশাদ প্রেমজি নিজ বেতন অর্ধেক করেছেন

Next Post
উইপ্রোর নির্বাহী চেয়ারম্যান রিশাদ প্রেমজি ছবি, পেশাদার ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

উইপ্রোর নির্বাহী চেয়ারম্যান রিশাদ প্রেমজি নিজ বেতন অর্ধেক করেছেন

শেখ হাসিনা হাসিমুখে হাত তুলে জনসম্মুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ার আয়রন লেডি শেখ হাসিনা: দ্য ইকোনমিস্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT