চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিএসসিতে আবারও জড়ো হয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:32 অপরাহ্ন 15, জুলাই 2024
in - টপ লিড নিউজ, শিক্ষা
A A
টিএসসিতে শিক্ষার্থীদের আন্দোলন ও সমাবেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ (১৫ জুলাই) সোমবার দুপুর ১২টা থেকে আবারও জড়ো হতে শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা মেডিকেলসহ যোগ দিচ্ছে আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে টিএসসি এলাকায় শিক্ষার্থীদের জড়ো হতে দেখা যায়।

আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে রোববার মধ্যরাতে প্রায় দুই ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় সোমবার দুপুরে তারা আবার বিক্ষোভ শুরু করেন।

রোববার দিবাগত মধ্যরাতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হঠাৎ জড়ো হয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ করে তারা। বিক্ষোভ চলাকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের উপরে ছাত্রলীগ হামলা করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

উল্লেখ্য, রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন নিয়ে আসা এক বক্তব্যের প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন। বিক্ষোভ শুরু হয় রোববার রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে। এরপরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে বিক্ষোভ করতে থাকে।

আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এতো ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কী রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছেও। রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না। মুক্তিযোদ্ধারা বিজয় এনে দিয়েছিল বলেই না সবাই উচ্চ পদে আসীন।

বিকেল ৩টায় একইস্থানে বিক্ষোভ সমাবেশ ডেকেছে বাংলাদেশ ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানগ্রহণ করেছে।

Tags: কোটাকোটাবিরোধী আন্দোলনটিএসসিঢাকা বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের আন্দোলন
Previous Post

প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারীর ব্যাংক হিসাব জব্দ

Next Post

শান্ত স্বভাবের ছেলেটা কীভাবে ট্রাম্পকে গুলি করলো, ভেবেই পাচ্ছে না পরিবার

Next Post
শান্ত স্বভাবের ছেলেটা কীভাবে ট্রাম্পকে গুলি করলো, পরিবার ভাবছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্ত স্বভাবের ছেলেটা কীভাবে ট্রাম্পকে গুলি করলো, ভেবেই পাচ্ছে না পরিবার

বাংলাদেশের ফুটবল goalkeeper উল্লাসে ভাসছেন, জিতের আনন্দ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘তারা ভেবেছিল শিরোপা জিতে আমরা শান্ত হবো’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT