চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তফসিল বাতিল চায় ‘প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:05 অপরাহ্ন 16, নভেম্বর 2023
in - সেমি লিড, বাংলাদেশ, রাজনীতি
A A
বাংলাদেশের নির্বাচন বোর্ডের লোগো, ভোটের বাক্স ও বাংলাদেশ লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

জনমত উপেক্ষা করে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের একতরফা নির্বাচনি তফসিল বাতিল চায় ‘প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহ’। এছাড়াও সরকারের গণবিচ্ছিন্নতার সুযোগে বিদেশি সাম্রাজ্যবাদী শক্তি তাদের হীনস্বার্থ চরিতার্থে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার ১৬ নভেম্বর এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলোর নেতৃবৃন্দ, দেশের অধিকাংশ রাজনৈতিক দলের মতামত এবং জনমতকে উপেক্ষা করে নির্বাচন কমিশনের একতরফা তফসিল ঘোষণায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ ঘোষিত তফসিল অবিলম্বে বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে সকলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে উদ্যোগ নেওয়ার জন্য সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। নেতৃবৃন্দ সরকারের প্রতি সকল প্রকার গ্রেপ্তার- হয়রানি, দমন-পীড়ন বন্ধ করে অবিলম্বে গ্রেপ্তারকৃত সকল রাজনৈতিক বন্দীদের মুক্তিও দাবি করেন।

প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ বলেন, সরকারের একগুঁয়েমি মনোভাব এবং যেকোন উপায়ে ক্ষমতায় থাকার অভিপ্রায় বর্তমান সহিংস রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করেছে। আর এই সুযোগে বিদেশি সাম্রাজ্যবাদী শক্তি তাদের হীনস্বার্থ চরিতার্থে দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ পেয়েছে। দেশের আভ্যন্তরীণ বিষয়ে বিদেশি সাম্রাজ্যবাদী শক্তির নগ্ন হস্তক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন তারা।

এছাড়াও অবিলম্বে বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে সকল বিরোধী রাজনৈতিক দলের সাথে সংলাপ শুরু করতে সরকারের প্রতি আহ্বানও জানান প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ।

Previous Post

রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত হরতাল ঘোষণা বিএনপির

Next Post

স্বদেশীদের মন্তব্যে বিব্রত ওয়াসিম

Next Post
উপস্থাপক ওয়াসিম হাসিমুখে, পটভূমি কালো।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বদেশীদের মন্তব্যে বিব্রত ওয়াসিম

নতুন নাটকের প্রচার ভিডিও যেখানে অভিনেত্রী কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইস্ক্রিনে মুক্তি পেল ‘নীল জলের কাব্য’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT