চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোনালিসা’র ছবিতে স্যুপ নিক্ষেপ করেছে বিক্ষোভকারীরা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:10 অপরাহ্ন 28, জানুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
মোনালিসার ছবি ক্ষতিগ্রস্ত, বিক্ষোভকারীদের দ্বারা নিক্ষিপ্ত স্যুপ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের রাজধানী প্যারিসের ল্যুভর মিউজিয়ামে সংরক্ষিত মোনালিসার চিত্রকর্মে স্যুপ নিক্ষেপ করেছেন বিক্ষোভকারীরা। ক্রমবর্ধমান জ্বালানী খরচ বন্ধ এবং কৃষি আইন শিথিল করা নিয়ে প্যারিসে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ করে আসছেন বিক্ষোভকারীরা। 

বিবিসি জানিয়েছে, লিওনার্দো দা ভিঞ্চির ১৬ শতকের দিকে আঁকা বিশ্বের সবচেয়ে বিখ্যাত শিল্পকর্মগুলোর একটি মোনালিসা। এই ঘটনার পর কর্তৃপক্ষ জানিয়েছে, চিত্রকর্মটি বুলেটপ্রুফ কাঁচ দিয়ে সংরক্ষিত। তাই এটির ক্ষতি হওয়ার কোন সম্ভাবনা নেই।

সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওতে দেখা গেছে, দুইজন নারী বিক্ষোভকারী বিখ্যাত এই চিত্রকর্মটিতে স্যুপ নিক্ষেপ করছেন এবং বলছেন, আমাদের কৃষি ব্যবস্থা অসুস্থ।

এর আগেও বিখ্যাত এই চিত্রকর্মটিতে অনেকেই খাবার নিক্ষেপ করেছিলেন। ১৯৫০ এর দশকে একজন দর্শনার্থী এটিতে অ্যাসিড ঢেলে দিয়েছিলেন। ২০২২ সালে দেশটির একজন অ্যাক্টিভিস্ট চিত্রকর্মটিতে কেক ছুড়ে মেরেছিলেন।

পাঁচশ বছরেরও বেশি সময় আগে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসাকে বিশ্বের সবেচেয়ে আলোচিত চিত্রকর্ম হিসেবে মনে করা হয়। ধারণা করা হয়, লিওনার্দো ১৫০৩ বা ১৫০৪ সালে ফ্রান্সেসকো গিওকন্ডো নামে এক ধনী সিল্ক ব্যবসায়ীর অনুরোধে প্রতিকৃতিটি আঁকা শুরু করেছিলেন। সেই ব্যবসায়ী তার স্ত্রী লিসা গেরারদিনির একটি প্রতিকৃতি বানাতে চেয়েছিলেন যেটি তার নতুন বাড়িতে স্থাপন করা হবে। তবে, বিশেষজ্ঞ ও স্কলারদের মধ্যে বিষয়টি নিয়ে বেশ বিতর্ক রয়েছে।

ফ্রান্সের ল্যুভ মিউজিয়ামে এখনও প্রতিদিন হাজার হাজার মানুষ শুধু মোনালিসার রহস্যময় হাসি দেখতে ছুটে আসেন।

Tags: চিত্রকর্মছবিপ্যারিসফ্রান্সমোনালিসালিওনার্দো দা ভিঞ্চি
Previous Post

নিউমোনিয়ায় ২০ দিনে ২০০ শিশুর মৃত্যু

Next Post

কম দামে মাংস বিক্রি করায় খলিলকে হত্যার হুমকি, গ্রেপ্তার ২

Next Post
দুই আসামি ও নিরাপত্তা কর্মীরা চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

কম দামে মাংস বিক্রি করায় খলিলকে হত্যার হুমকি, গ্রেপ্তার ২

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব মাতালেন যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT